কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৮ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের নির্বাচনে ইসলামপন্থিরা কেন পিছিয়ে?

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

গেল বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের জাতীয় নির্বাচন। ওইদিন স্থানীয় সময় বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হলেও এখন পর্যন্ত ঘোষিত হয়নি চূড়ান্ত ফল। দেশটির জাতীয় পরিষদে সরাসরি নির্বাচিত আসন সংখ্যা ২৬৬। শনিবার রাত পর্যন্ত ২৫২ আসনের ফল জানা গেছে। তাতে দেখা গেছে, ১০০ আসনে জয়ী হয়েছেন ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। নওয়াজ শরিফের মুসলিম লীগ পেয়েছে ৭৩টি আসন। আর বিলাওয়াল ভুট্টো জারদারির পিপলস পার্টি পেয়েছে ৫৪টি আসন। সেখানে ইসলামপন্থি দল জমিয়তে উলামায়ে ইসলামি (এফ) মাত্র দুটি আসন পেয়েছে।

পাকিস্তানে এবারের নির্বাচনের মধ্য দিয়ে একটা দিক স্পষ্ট হয়েছে। তা হলো দেশটিতে ধর্মপন্থি রাজনৈতিক দলগুলোর গ্রহণযোগ্যতা তলানিতে গিয়ে পৌঁছেছে।

পাকিস্তানের সবচেয়ে বড় ইসলামপন্থি দল জমিয়তে উলামায়ে ইসলাম প্রধান মাওলানা ফজলুর রেহমান পিটিআই সমর্থিত প্রার্থির কাছে হেরে গেছেন। ইসলামপন্থি আরেক দল জামায়াতে ইসলামী প্রধান সিরাজুল হকও হেরেছেন পিটিআই সমর্থিত আরেক প্রার্থীর কাছে। পুরো নির্বাচনে এখন পর্যন্ত জমিয়তের দুটি আসন ছাড়া বাকি ইসলামপন্থিরা কোনো আসন পাননি।

২০১৮ সালে যেখানে মাত্র ১২টি ধর্মপন্থি দল নির্বাচনে অংশ নিয়েছিল, সে তুলনায় এবার ২৩টি দল অংশ নিয়েছে। এবারের নির্বাচনের ফলের মধ্যদিয়ে তাদের গ্রহণযোগ্যতা অবনতির চিত্র স্পষ্ট হয়েছে। সমালোচকরা এর পেছেন একাধিক কারণ দেখছেন। বিশেষত তরুণ ভোটার সংখ্যা অনেক বেড়েছে, যা নির্বাচনে নির্ণায়ক ভূমিকা রেখেছে। দেশটিতে ৫ কোটি ৬৮ লাখ তরুণ ভোটার রয়েছে, যারা মোট ১৩ কোটি ভোটারের ৪৫ শতাংশ। মনে করা হচ্ছে, ইসলামপন্থি দলগুলোর গ্রহণযোগ্যতা অবনতির ক্ষেত্রে তাদের ভূমিকা থাকতে পারে। তবে ২০১৩ সালের পর থেকে দেশটিতে ধীরে ধীরে ইসলামপন্থি দলগুলোর ভোটার কমেছে।

দীর্ঘদিন ধরে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। বিশেষত ইসলামপন্থি দলগুলোর ব্যাপক সরব থাকার কারণে বহুবার দেশটিতে রাজনৈতিক সহিংসতা দেখা দিয়েছে। ইসলামপন্থি দাবিদার রাজনৈতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী কর্তৃক পাকিস্তানে গত বছর নিহত হয়েছে এক হাজারের বেশি মানুষ। এটি ইসলামপন্থি দলগুলোর ভোট না পাবার বড় একটি কারণ হতে পারে।

একের পর এক রাজনৈতিক সহিংসতার কারণে দেশটিতে ইসলামপন্থি দলগুলোর ওপর মানুষের আস্থা দিন দিন কমেছে। এবারের নির্বাচনেও তার ফল স্পষ্ট হয়ে উঠেছে। লক্ষ্যণীয় যে, ভারতের জনগণ যেখানে ধর্মভিত্তিক রাজনীতির দিকে ঝুঁকছে, সেখানে পাকিস্তানের জনগণ এ ধারা থেকে বেরিয়ে আসতে চাচ্ছে বলেই মনে হচ্ছে।

সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবারের নির্বাচনের পরও কোনো একক দল সরকার গঠন করতে পারছে না। সেক্ষেত্রে জোট সরকারের কাছেও ইসলামপন্থি দলগুলো উপেক্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এরই মধ্যে দেশবাসী ব্যালটের মধ্য দিয়ে সেই বার্তা দিয়েছে। রাজনৈতিক দলগুলোও নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে জনগণের সেই সিদ্ধান্তকে কাজে লাগাতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১০

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১২

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৩

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৪

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৫

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৬

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৭

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৮

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৯

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

২০
X