কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মাওলানা ফজলুর রহমানের দ্বারস্থ হলেন শাহবাজ

আলোচনায় মাওলানা ফজলুর রহমান ও শাহবাজ শরিফ। পুরোনো ছবি।
আলোচনায় মাওলানা ফজলুর রহমান ও শাহবাজ শরিফ। পুরোনো ছবি।

পাকিস্তানের রাজনীতি বলতেই নাটকীয় পট। ক্ষণে ক্ষণে বদলাচ্ছে দেশটির রাজনীতির চিত্র। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আটকাতে নানা পদক্ষেপ নিয়েছে দেশটি। এরপরও আটকানো যায়নি তাকে। জেলে থেকেও তার দল পিটিআই স্বতন্ত্র হিসেবে সর্বোচ্চসংখ্যক আসন পেয়েছে। ফলে তাকে আরও ঠেকাতে উঠেপড়ে লেগেছে বিরোধী দলগুলো।

জিও নিউজ জানিয়েছে, ইমরান খানকে ঠেকাতে পাকিস্তানের প্রভাবশালী রাজনীতিবীদ জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের কাছে ধরনা দিয়েছেন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) চেয়ারম্যান শাহবাজ শরিফ। তিনি তাকে জোটে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার মাওলানা ফজলুর রহমানের বাসভবনে দেখা করেন তিনি। রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এ বৈঠকে পিএমএল-এনের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সূত্র জানিয়েছে, শাহবাজ মাওলানাকে বলেন, আমরা সবসময় আপনার থেকে দিক নির্দেশনা পেয়ে থাকি। দেশ ও জাতির এ ক্রান্তিকালে আপনাকে আবারও প্রয়োজন। এই সময়ে কেউ খুশি মনে সরকারে কেউ অংশ নিতে চাচ্ছে না। আপনি আবার সবাইকে নির্দেশনা দেবেন।

মাওলানা শাহবাজের এ প্রস্তাব মানেননি। উল্টো তিনি নির্বাচন নিয়ে নিজের আপত্তি এবং ভোটে দলের জাল-কারচুপির দাবি নিয়েও অভিযোগ করেছেন।

মাওলানা ফজলুর রহমান বলেন, আমরা দেশ ও জাতির কল্যাণে ত্যাগ স্বীকার করে আসছি। কিন্তু নির্বাচনে আমাদের ম্যান্ডেট চুরি হয়ে গেছে। দলের সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে জমিয়তে উলামায়ে ইসলাম বিরোধী দলে অবস্থান নেবে।

সূত্র জানিয়েছে, শাহবাজ শরিফ মাওলানাকে বলেন, মিয়া সাহেব! এই নির্বাচনেও আমাদের সঙ্গে নজিরবিহীন ঘটনা ঘটেছে। আমি অবশ্যই মজলিজে শূরায় আপনার পরামর্শের কথা জানাব। দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি?

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১০

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১১

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১২

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৫

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৬

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৭

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৮

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৯

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

২০
X