কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কপাল খুলতে পারে আসিফ আলি জারদারির

আসিফ আলি জারদারি। ছবি : সংগৃহীত
আসিফ আলি জারদারি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের জোট করে সরকারে আসার বিষয়ে একমত হয়েছে পিপিপি, পিএমএল-এন ও আরও কয়েকটি দল। ইতোমধ্যে পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থী শাহবাজ শরিফকে সমর্থন দেওয়ার কথাও জানিয়েছেন পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। এই সমর্থনের বিনিময়ে সব কিছু ঠিক থাকলে বিলাওয়ালের বাবা আসিফ আলি জারদারিই দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট হতে চলেছেন। খবর জিও নিউজের।

গতকাল মঙ্গলবার নানা দেন-দরবার ও নাটক শেষে ৬টি দল জোট গঠন করে পাকিস্তানের সরকারের আসার ঘোষণা দেয়। এগুলো হলো পিএমএল-এন, পিপিপি, এমকিউএম-পি, পিএমএল-কিউ, আইপিপি ও বিএপি।

২০২২ সালে ইমরান খানের পিটিআই সরকারকে হটিয়ে ক্ষমতায় এসেছিল পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) জোট সরকার। পিএমএল-এন ও পিপিপির সমন্বয়ে গঠিত হয়েছিল এই জোট। গত বছরের আগস্ট পর্যন্ত সরকারে ছিল দল দুটি। এবারও ওই জোটের মতোই আরেকটি জোট গঠনের কথা বলছে দলগুলো।

এসব বিষয় নিয়ে গতকাল মঙ্গলবার পিএমএল-কিউ-এর সভাপতি চৌধুরী সুজাত হোসেনের বাসভবনে বৈঠকে বসে ছয় দলের প্রধানরা। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি জোট গঠন করে একসঙ্গে কাজ করার ঘোষণা দেন।

তাদের এই সংবাদ সম্মেলনের আগে পিপিপির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, তার দল কেন্দ্রীয় সরকারের অংশ হবে না। তবে প্রধানমন্ত্রী পদে পিএমএল-এননের প্রার্থীকে সমর্থন দেবেন।

এ সময় জাতীয় পরিষদের স্পিকার, সিনেট চেয়ারম্যান ও প্রেসিডেন্টের মতো সাংবিধানিক পদের বিষয়ে এক প্রশ্নের জবাবে পিপিপি চেয়ারম্যান বলেন, এসব পদে প্রার্থী মনোনয়ন দেবে তার দল। অবশ্য ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পদে তিনি আসিফ আলি জারদারিকে দেখতে চান।

সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফকে সমর্থন দেওয়ার বিনিময়ে প্রেসিডেন্ট পদে আসিফ আলিকে সমর্থনের বিষয়ে কথা দিয়েছেন পিএমএল-এনের নেতারা। সব কিছু ঠিক থাকলে এবার পাকিস্তানে প্রধানমন্ত্রী হবে পিএমএল-এন থেকে আর প্রেসিডেন্ট হবে পিপিপি থেকে।

তবে পিএমএল-এনের সিনিয়র নেতা রানা সানাউল্লাহ দাবি করেছেন, প্রেসিডেন্ট পদ দাবি করেনি পিপিপি। এক বিবৃতিতে তিনি বলেন, শরিকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে শাহবাজের। অন্যদিকে আসিফ আলির বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার মতো রাজনৈতিক দক্ষতা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলীর গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১১

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১২

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৩

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৪

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৫

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৭

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৮

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৯

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

২০
X