কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আফগান সীমান্তে পাকিস্তানের সেনাচৌকিতে হামলায় নিহত ৭

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাহারায় পাকিস্তানি সেনা। ছবি : রয়টার্স
আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাহারায় পাকিস্তানি সেনা। ছবি : রয়টার্স

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সেনাচৌকিতে জঙ্গি হামলা হয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। শনিবার (২৬ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার সকালে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় একটি মিলিটারি চৌকিতে হামলা চালিয়েছে জঙ্গিরা। বিস্ফোরকবোঝাই গাড়ি ও আত্মঘাতী এ হামলায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন।

সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এ হামলা হয়েছে। ছয় জঙ্গি মিলে এ হামলা চালিয়েছে। তবে হামলায় জড়িত জঙ্গিগোষ্ঠীর পরিচয় জানায়নি সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তের এ চৌকিতে জঙ্গিরা একটি বিস্ফোরকবোঝাই গাড়ি ঢুকিয়ে দেয়। এছাড়া এ সময় তারা বেশ কয়েকটি আত্মঘাতী হামলাও চালায়। এতে একটি ভবনের অংশবিশেষ ধসে পড়ে। এতে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হন। এছাড়া পরবর্তীতে জঙ্গিদের সাথে গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর আরও দুই সদস্য নিহত হয়েছেন।

আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের খাইবারপখতুনখাওয়া প্রদেশের ওয়াজিরিস্তানের এক বাসিন্দা জানান, সেনাচৌকিতে বিস্ফোরণের সময় ঘরের দরজা কেঁপে উঠেছে। এছাড়া বিস্ফোরণে ভবনের জানালাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তানের সরকার ও নিরাপত্তাকর্মীরা জানান, সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এ হামলার বেশিরভাগে পাকিস্তানে নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান (টিটিপি) দায় স্বীকার করে আসছে। আফগানিস্তানের ভূখণ্ড থেকে তারা এ হামলা চালিয়ে আসছে।

অফগানিস্তান থেকে এসব হামলার কারণে পাকিস্তান ও তালেবানের সম্পর্কের অবনতি হচ্ছে। তবে জঙ্গিদের আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তালেবান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১০

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১১

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১২

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৩

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৪

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৫

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৬

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৭

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৮

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৯

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

২০
X