কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০৯:১৫ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের স্ত্রীকে বিষ প্রয়োগ, স্বাস্থ্য পরীক্ষায় যা মিলল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। পুরোনো ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। পুরোনো ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির শরীরে বিষ প্রয়োগের অভিযোগের প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুশরার শরীরে বিষ প্রয়োগের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি। খবর জিওটিভি ও দ্য টাইমস অব ইন্ডিয়ার।

রাজধানী ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে প্রায় ছয় ঘণ্টা বুশরা বিবির বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকরা। ইমরান খানের পারিবারিক চিকিৎসক অসীম ইউসুফের উপস্থিতিতে শনিবার এসব পরীক্ষা করা হয়।

এ সময় চিকিৎসকরা বুশরা বিবির এন্ডোসকপিও করেন। কিন্তু হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় রক্তের নমুনা দিতে অস্বীকৃতি জানান বুশরা। ফলে রক্ত পরীক্ষা ছাড়াই এই মেডিকেল প্রতিবেদন চূড়ান্ত করতে হয়েছে।

এসব পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে কোনো ধরনের বিষ প্রয়োগের আলামত পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা জানান, আলট্রাসাউন্ড, ইসিএইচওসহ বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা করে বিষ প্রয়োগের বিষয়টি অসত্য বলে মনে হয়েছে। তবে বুশরা বিবির গ্যাসট্রিকের সমস্যা আছে। তাকে এ সংক্রান্ত চিকিৎসা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এর আগে শনিবার দুই দিনের মধ্যে পাকিস্তানের যে কোনো বেসরকারি হাসপাতালে বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন দেশটির আদালত। এ আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে বন্দিদশায় বিষ খাওয়ানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। বলা হয়, তার খাবারের সঙ্গে বিষ হিসেবে টয়লেট ক্লিনার মেশানো হতো। ইতোমধ্যে এর পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগছেন বুশরা।

পাকিস্তান তেহরিক-এ ইনসাফের প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে একটি মামলার শুনানিকালে এ অভিযোগ তোলেন। তিনি আদালতে বলেন, তার স্ত্রীর ত্বক ও জিহ্বায় এখনো বিষের প্রতিক্রিয়া রয়েছে।

এ ছাড়া বুশরা বিবিও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগে একই অভিযোগ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১০

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১১

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১২

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৩

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৪

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৬

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৭

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৮

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৯

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

২০
X