কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা চরমে, এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চরম মাত্রায় পৌঁছেছে। পরপর দুটি ঘটনার পর আগুনের উত্তাপ আরও বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় আক্রমণে সক্ষম এমন ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি।

সংবাদ সংস্থাগুলোর তথ্য বলছে, ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় মাদক কার্টেলদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। এর প্রস্তুতির অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোতে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

মার্কিন সূত্র শুক্রবার সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছে, ওয়াশিংটন কর্তৃক মাদক-সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত ল্যাটিন আমেরিকান মাদক কার্টেলদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে পুয়ের্তো রিকোর একটি বিমানঘাঁটিতে ১০টি উন্নত যুদ্ধবিমান পাঠানো হচ্ছে।

আমেরিকান সম্প্রচারক সিএনএন একাধিক সূত্রের বরাত দিয়ে শুক্রবার জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ভেতরে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর উপর হামলার কথা বিবেচনা করছে। এমন ঘটনা ঘটলে ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে ইতিমধ্যেই ক্রমবর্ধমান উত্তেজনার নাটকীয় মোড় নিতে পারে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শুক্রবার যুক্তরাষ্ট্রকে ভেনিজুয়েলা এবং সমগ্র ল্যাটিন আমেরিকায় শাসন পরিবর্তনের পরিকল্পনা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আমি ট্রাম্পকে সম্মান করি। আমাদের মধ্যে কোনো মতপার্থক্য সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে না। ভেনিজুয়েলা সবসময় আলোচনা করতে, সংলাপে আগ্রহী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১০

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১১

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১২

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৫

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৬

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৭

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৮

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৯

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

২০
X