কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

পেরুতে ৩ হাজার বছরের পুরোনো করিডরের সন্ধান

শ্যাভিন দ্য হুয়ান্টার প্রত্নতত্ত্ব কেন্দ্র। ছবি : সংগৃহীত
শ্যাভিন দ্য হুয়ান্টার প্রত্নতত্ত্ব কেন্দ্র। ছবি : সংগৃহীত

পেরুতে তিন হাজার বছরের পুরোনো একটি করিডোরের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। দেশটির রাজধানী লিমা থেকে ৩০৬ কিলোমিটার উত্তর-পূর্বের শ্যাভিন দ্য হুয়ান্টার নামে একটি প্রত্নতত্ত্ব কেন্দ্রের মন্দিরে এ করিডোর আবিষ্কার করা হয়। খবর রয়টার্স

করিডোরটির নাম কনডর প্যাসেজওয়ে। প্রত্নতাত্ত্বিকরা ধারণা করছেন, এর মাধ্যমে বিশাল মন্দিরের অন্য কক্ষগুলোতে যাওয়া যেত। মন্দিরটি প্রাচীন শ্যাভিন সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত হতে পারে।

শ্যাভিনরা উন্নত শিল্পকর্মের জন্য সুপরিচিত। তাদের প্রায় চিত্রকর্মে পাখি ও বিড়াল উঠে এসছে। ইনকা সভ্যতার দুই হাজার বছরের আগে পেরুর আন্দিজের উত্তরাঞ্চলীয় উঁচু ভূমির কৃষি সম্প্রদায়ের সঙ্গে এসব চিত্রকর্মের সম্পর্ক রয়েছে।

রয়টার্স বলছে, করিডোরটি মন্দিরের দক্ষিণ অংশের ভেতরের একটি হলওয়ের দিকে নিয়ে যায়। কাঠামোগত দুর্বলতার কারণে মন্দিরটি সিলগালা করে রেখেছিলেন প্রত্নতাত্ত্বিকরা। তবে এখন এটিই শ্যাভিনদের শুরুর দিকের দিন সম্পর্কে আভাস দিচ্ছে।

প্রত্নতাত্ত্বিক দলের প্রধান জন রিক রয়টার্সকে বলেন, ‘আমাদের এখানে যা আছে, সেগুলো সময়কে আটকে রেখেছে।’

কনডর হলো বিশ্বের বৃহত্তম পাখিদের একটি। প্রাচীন আন্দিয়ান সংস্কৃতিতে এটি শক্তি ও সমৃদ্ধির প্রতীক ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১০

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১২

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৩

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৪

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৫

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৬

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৭

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৮

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৯

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

২০
X