কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৯:৪৬ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

কলোম্বিয়ায় ভূমিধসে শিশুসহ নিহত ১৪

ভূমিধসের ঘটনায় উদ্বারকাজ চালাচ্ছেন দেশটির নিরাপত্তাকর্মীরা। ছবি : সংগৃহীত
ভূমিধসের ঘটনায় উদ্বারকাজ চালাচ্ছেন দেশটির নিরাপত্তাকর্মীরা। ছবি : সংগৃহীত

মধ্য কলোম্বিয়ায় ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসের শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ সময় নিখোঁজ হন আরও ২০ জন।

বুধবার (১৯ জুলাই) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, কুন্দিনামার্কা প্রদেশের রাজধানী বোগোটার দক্ষিণ-পূর্বে কুয়েটাম পৌরসভার গ্রামীণ অঞ্চলে সোমবার গভীর রাতে এই ভূমিধসের ঘটনা ঘটে।

প্রদেশের গভর্নর নিকোলাস গার্সিয়া বুস্টোস মঙ্গলবার (১৮ জুলাই) টুইটারে একটি ভিডিও পোস্ট করে বলেন, এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে, আরও আহত ছয়জনকে স্বাস্থ্যসেবাকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, সিভিল ডিফেন্স অপারেশনাল ডিরেক্টর রিকার্ডো করোনাডো রয়টার্সকে জানিয়েছেন, এখন পর্যন্ত আমরা দুই শিশুসহ ১২টি মৃতদেহ উদ্ধার করেছি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হলো নারাঞ্জল। এই এলাকায় পানি বৃদ্ধির কারণে অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

উল্লেখ্য, কলম্বিয়ার বর্ষা মৌসুম সাধারণত জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত চলে। এর আগে ২০২২ সালে বন্যার কারণে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে প্রায় ৩০০ জন নিহত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X