কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

গোপন সামরিক ঘাঁটির অঞ্চল নিয়ে ব্রিটেন-যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব

ডিয়েগো গার্সিয়া দ্বীপ। ছবি : সংগৃহীত
ডিয়েগো গার্সিয়া দ্বীপ। ছবি : সংগৃহীত

কাঁধে কাঁধ মিলিয়ে বছরের পর বছর বিশ্বকে শাসন করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ঐতিহাসিকভাবেই দেশ দুটির মধ্যে সম্পর্ক রয়েছে। একসময় প্রতাপশালী ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশ ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ব্রিটিশদের হারিয়ে স্বাধীনতা লাভ করলেও দুই দেশের সম্পর্কে এতটুকু ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে যেন, তা আরও জোরালো হয়েছে। তবে সম্প্রতি এক ঘটনায় দুই দেশ বিবাদে জড়িয়েছে। সেই জল কতদূর গড়ায়, এখন তা দেখার অপেক্ষা।

আলোচিত অঞ্চলটি নিয়ে শুনানি হওয়ার কথা ছিল ব্রিটিশ আদালতে। তবে সম্প্রতি ওই তৎপরতা ব্লক বা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ওয়াশিংটন এমনটা করেছে বলে সরকারি নথিপত্রে দাবি করা হয়েছে। বিবিসি জানায়, ডিয়েগো গার্সিয়া দ্বীপে একদল অভিবাসীকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে কিনা, তা নিয়ে ব্রিটিশ ইন্ডিয়ান ওশেন টেরেটরির সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল।

এই দ্বীপে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গোপন সামরিক ঘাঁটি রয়েছে। এখানে যে কেউ চাইলেই প্রবেশ করতে পারে না। অর্থাৎ এই দ্বীপটি খুবই গোপনীয়তা মধ্যে রেখেছে দেশ দুটি। গেল সপ্তােহ যুক্তরাষ্ট্র জানায়, ওই দ্বীপে অভিবাসীদের প্রতিনিধিত্ব করতে আইনজীবীদের এবং বিবিসির ‘প্রেস সদস্যদের’ ‘অনুমতি প্রত্যাহার’ করছে তারা। ওয়াশিংটন জানায়, তারা শুনানির জন্য মার্কিন সামরিক ফ্লাইটে কাউকে চড়তে দেবে না। এমনকি তাদের আবাসন, পরিবহন ও খাদ্যের ব্যবস্থাও করবে না।

গেল ২০২১ সালের অক্টোবরে কয়েক ডজন অভিবাসী ডিয়েগো গার্সিয়া দ্বীপে পৌঁছায়। তাদের দাবি ছিল, নিপীড়ন থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছিলেন তারা। এজন্য রাজনৈতিক আশ্রয় চাইতে কানাডা যেতে চাইছিলেন। কিন্তু ডিয়েগো গার্সিয়া দ্বীপের কাছে তাদের নৌকার সমস্যা দেখা দেয়। শুনানির অংশ হিসেবে আইনজীবী ও মিডিয়ার কর্মীদের অভিবাসীদের বন্দিশিবির ও ডিয়েগো গার্সিয়া দ্বীপের আরও কয়েকটি স্থানে যাওয়ার কথা ছিল। এ নিয়েই যুক্তরাষ্ট্রের যত আপত্তি।

যুক্তরাজ্যকে আনুষ্ঠানিকভাবে নিজেদের আপত্তির কথা গেল ৩ জুলাই জানিয়ে দেয় যুক্তরাষ্ট্র। ওই ঘাঁটিতে আইনজীবী ও প্রেসের এমন ভিজিটে নিরাপত্তা ও কার্যকর অপারেশনের ঝুঁকি রয়েছে। যদিও এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা অভিবাসীদের বন্দিশিবির, এর আশপাশের সমুদ্রসৈকত ও একটি চ্যাপেল ঘুরে দেখার অনুমতি দেবে। তবে সিনেমা থিয়েটার, সেলুন, বোলিং সেন্টার ও এয়ারপোর্ট টার্মিনালের মতো স্থাপনায় বেসামরিক নাগরিকদের যেতে দেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল / ন্যায়বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

১০

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

১১

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

১২

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১৩

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৪

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

১৫

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

১৬

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

১৭

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

১৮

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

১৯

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

২০
X