শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৪:১৯ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার আশ্রয় নিয়ে ভারত-যুক্তরাজ্যের ফোনালাপ

শেখ হাসিনা ও ভারত-যুক্তরাজ্যের পতাকা। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা ও ভারত-যুক্তরাজ্যের পতাকা। ছবি : সংগৃহীত

গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে আশ্রয় নিলেও এখন নতুন ঠিকানার খোঁজ করছেন। এমন পরিস্থিতিতে ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়েছে।

শুক্রবার (০৯ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন।

সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি উল্লেখ করে একটি পোস্ট দিয়েছেন জয়শঙ্কর। এতে তিনি জানান, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছ থেকে আজ ফোন পেয়েছি। ফোনে বাংলাদেশ ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ হলেও শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে কেউ প্রকাশ্যে মন্তব্য করেননি। তবে আপাতত দিল্লিতে একটি সেফ হোমে অবস্থান করছেন শেখ হাসিনা।

শেখ হাসিনার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়া নিয়ে নানা গুঞ্জন চলছে। এমন পরিস্থিতিতে তার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার বিষয়টিকে অসত্য বলে দাবি করেছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

বান্দরবানে রথযাত্রা উদযাপন

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১০

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১১

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১২

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৩

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৪

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

১৫

যেভাবে পাওয়া যাবে আমিরাতের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা

১৬

টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

১৭

ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত

১৮

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে শতাধিক ডেমোক্র্যাট সদস্যের ভোট 

১৯

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

২০
X