কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বাণিজ্যযুদ্ধ শুরু হলে কেউ জিতবে না : যুক্তরাষ্ট্রকে ইইউর হুঁশিয়ারি

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

দায়িত্ব গ্রহণ করেই যুক্তরাষ্ট্রের শীর্ষ তিন বাণিজ্যিক অংশীদার কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের প্রভাব ইতোমধ্যেই বিশ্ববাজারে দেখা যাচ্ছে। ইউরোপ ও এশিয়ার অনেক শেয়ারবাজারে দরপতন শুরু হয়েছে। ডলারের বিপরীতে দর হারিয়েছে মেক্সিকান পেসো, কানাডিয়ান ডলার ও ভারতীয় রুপিসহ অনেক মুদ্রার।

মঙ্গলবার শুল্ক কার্যকর হওয়ার পর পাল্টা ব্যবস্থা নেবে বলে ঘোষণা দিয়েছে কানাডা ও মেক্সিকো। পাশাপাশি চীন ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। এ প্রেক্ষিতে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের গৃহীত এ পদক্ষেপে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

শুল্কের ব্যাপারে বরাবরই অনড় অবস্থানে থাকা ট্রাম্প দাবি করেছেন, এর ফলে আমেরিকান ভোক্তাদের ওপর কোনো প্রভাব পড়বে না, যদিও অর্থনীতিবিদরা এ ধারণার বিরোধিতা করেছেন। তবে রোববার ট্রাম্প স্বীকার করেছেন, আমেরিকানরা কিছুটা ‘অর্থনৈতিক কষ্ট’ অনুভব করতে পারেন। তবে শুল্ক আরোপের সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে আমেরিকার জন্য সুফল বয়ে আনবে বলেও দাবি করেন তিনি।

একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পণ্যের ওপরও শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, তিনি ব্রিটেনের ওপর তৎক্ষণাৎ কোনো শুল্ক বসাচ্ছেন না, তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্ষেত্রে তা ‘অবশ্যই ঘটবে’।

ট্রাম্পের এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কোনো পদক্ষেপ নিলে পাল্টা শক্ত পদক্ষেপ নেবেন তারাও। ব্রাসেলসে ইইউর প্রধান কূটনীতিক কায়া কাল্লাস সোমবার বলেছেন, ‘আমেরিকার আমাদের প্রয়োজন, আমাদেরও আমেরিকার প্রয়োজন। তবে ট্রাম্প যদি বাণিজ্যযুদ্ধ শুরু করেন তাতে কেউ জিতবে না।’

ট্রাম্পের দ্বিতীয় দফা শাসনের দ্বিতীয় সপ্তাহের শেষে এই শুল্ক ঘোষণা এলো। এ সময় যুক্তরাষ্ট্র এখনো সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার ধাক্কা সামলাচ্ছে। ওই দুর্ঘটনায় রাজধানীতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান সংঘর্ষে ৬৭ জন নিহত হয়েছেন।

এছাড়া, ট্রাম্প প্রশাসন সরকারের ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে। তিনি ধনকুবের ইলন মাস্ককে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ চালানোর দায়িত্ব দিয়েছেন, যার লক্ষ্য হলো সরকারি ব্যয় কমানো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১০

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১১

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১২

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৪

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৬

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৭

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৮

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৯

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

২০
X