কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকতায় ফিরলেন বরিস জনসন

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি : সংগৃহীত
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি : সংগৃহীত

নতুন চাকরি পেয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ফের সাংবাদিকতাই বেছে নিয়েছেন তিনি। কলামিস্ট হিসেবে কাজ করবেন জনপ্রিয় ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে। ‘পার্টিগেট কেলেঙ্কারি’তে ব্যাপক সমালোচনায় পদত্যাগ এবং তদন্তের পর বরিস জনসনের চাকরির এই খবর এলো।

আজ শুক্রবার ডেইলি মেইলের পক্ষ থেকেই এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।

ডেইলি মেইল জানিয়েছে, বরিসের পূর্ণ-পৃষ্ঠার কলাম প্রতি শনিবার ডেইলি মেইলে প্রকাশ করা হবে। আপনি বরিসের অনুরাগী হোন বা না হোন, আপনাকে তা পড়তেই হবে।

বরিস জনসন পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। টাইমস ম্যাগাজিনের প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা শুরু করেছিলেন তিনি। কাজ করেছেন ডেইলি টেলিগ্রাফেও। এমনকি প্রধানমন্ত্রী হওয়ার কয়েকদিন আগেও ডেইলি টেলিগ্রাফে কলাম লেখেন তিনি।

সম্প্রতি যুক্তরাজ্যের পার্লামেন্টকে বিভ্রান্ত করার অভিযোগ ওঠে বরিস জনসনের বিরুদ্ধে। করোনা মহামারি চলাকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন বরিস জনসন। সে সময় করোনা মোকাবিলায় চলছিল লকডাউন। কিন্তু লকডাউনের বিধিনিষেধ ভেঙে বরিস জনসন ডাউনিং স্ট্রিটে পার্টি করেছিলেন। আর এই পার্টি নিয়ে তিনি ইচ্ছা করেই পার্লামেন্টকে বিভ্রান্ত করেছিলেন বলে জানায় সংসদীয় তদন্ত কমিটি।

বৃহস্পতিবার সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এক বছরব্যাপী তদন্তের পর কমিটি জানিয়েছে, বরিস জনসন যদি গত সপ্তাহে পদত্যাগ না করতেন, তাহলে পার্লামেন্টকে পুনরায় অবমাননার দায়ে ৯০ দিনের জন্য এমপি পদ থেকে তাকে বরখাস্ত করা হতো।

এর আগে গত সপ্তাহে যুক্তরাজ্যের পার্লামেন্টের এমপি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বরিস জনসন। তার পদত্যাগের ঘোষণার আগে প্রিভিলেজেস কমিটির তদন্ত প্রতিবেদনের একটি অনুলিপি হাতে পান জনসন। সাবেক এই প্রধানমন্ত্রীর দাবি, ওই প্রতিবেদনটি অসত্য এবং পক্ষপাতদুষ্ট।

সংসদীয় কমিটি বলছে, ‘আমরা উপসংহারে পৌঁছেছি যে ইচ্ছা করেই পার্লামেন্টকে বিভ্রান্ত করার মাধ্যমে গুরুতর অবমাননা করেছেন বরিস জনসন। এটি আরও গুরুতর, কারণ সে সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। কোনো প্রধানমন্ত্রী ইচ্ছা করে পার্লামেন্টকে বিভ্রান্ত করেছেন—এমন কোনো নজির নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১০

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১১

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১২

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৩

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৪

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৫

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৬

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৭

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৮

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৯

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

২০
X