কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৯:৪৯ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ইউটিউব দেখে ড্রাইভিং শিখে যুবকের সাশ্রয় ৩ লাখ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউটিউব দেখে ড্রাইভিং শিখে প্রথম চেষ্টাতেই পরীক্ষায় পাস করেছেন যুক্তরাজ্যের এক তরুণ। এতে প্রায় ১ হাজার তিনশ ব্রিটিশ পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি হিসাবে প্রায় ৩ লাখ টাকা সাশ্রয় হয়েছে তার।

শুক্রবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন উর্দু।

প্রতিবেদনে জানানো হয়েছে, সতেরো বছর বয়সী তরুণের নাম ওলি বার্ড। তিনি ড্রাইভিং শেখার জন্য কোনো প্রশিক্ষক নিয়োগ না দিয়ে শুধু ইউটিউব টিউটোরিয়াল দেখেই (প্রায় ৩০ ঘণ্টা) ড্রাইভিংয়ের বিভিন্ন দিক শেখেন। তার দেখা ভিডিওগুলোর মধ্যে রয়েছে, রোড সাইন, পার্কিং, ক্লাচ কন্ট্রোল, রিভার্স গিয়ার, গাড়ির নিয়ন্ত্রণসহ নানা বিষয়।

শুধু ইউটিউব নয়, ছোটবেলায় গোকার্ট রেসিং এবং কম্পিউটার ড্রাইভিং সিমুলেটরের অভিজ্ঞতাও কাজে লেগেছে ওলি বার্ডের। এতে স্টিয়ারিং, ব্রেক ও গ্যাস কন্ট্রোলের মতো গুরুত্বপূর্ণ দক্ষতা হাতে-কলমে রপ্ত করতে পেরেছেন তিনি।

এই প্রস্তুতির পর প্রথম চেষ্টাতেই ড্রাইভিং টেস্টে পাস করেন ওলি। মাত্র তিন সপ্তাহ পর তিনি তার গাড়ির ‘লার্নার প্লেট’ খুলে ফেলেন। সম্প্রতি তিনি তার ১৭তম জন্মদিন উদ্‌যাপন করেছেন।

প্রথমে ওলির এই উদ্যোগ নিয়ে তার বাবা-মা সন্দিহান থাকলেও পরে ছেলের সাফল্য তাদের ধারণা বদলে দেয়।

উল্লেখ্য, যুক্তরাজ্যে পেশাদার প্রশিক্ষকের মাধ্যমে ড্রাইভিং শিখতে সাধারণত ১২০০ থেকে ১৬০০ পাউন্ড (বাংলাদেশি টাকায় ২ লাখ থেকে আড়াই লাখেরও বেশি) পর্যন্ত খরচ হয়। কিন্তু ওলি নিজের চেষ্টায় প্রায় ১ হাজার থেকে ১৩০০ পাউন্ড সাশ্রয় করেছেন। বাংলাদেশের হিসেবে যা প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X