কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৩ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার ওমিক্রনের টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এবার করোনার নতুন ধরন ওমিক্রনের টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ফাইজার বায়োটেকের আবিষ্কার করা করোনার সাব-ভ্যারিয়েন্ট ওমিক্রনের এক্সবিবি.১.৫-এর নতুন টিকার অনুমোদন দেওয়া হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ব্রিটেনের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা বুধবার এ টিকার অনুমোদনের কথা জানিয়েছে। দেশটির ওষুধ এবং স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা (এমএইচআরএ) এটিকে নিরাপদ মানসম্মত এবং কার্যকরী বলে নিশ্চিত করেছে।

এমএইচআরএ জানিয়েছে, নতুন করে অনুমোদন দেওয়া এ ভ্যাক্সিনটি ছয় মাস বয়সী থেকে যে কারো শরীরে প্রয়োগ করা যাবে। এটি আগের অনুমোদন দেওয়া যে কোনো ডোজের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে।

এর আগে গত শুক্রবার ইউরোপিয়ান কমিশনও ফাইজার-বায়োটেকের তৈরি এ টিকাকে সবুজ সংকেত দিয়েছে। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) ও ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) নতুন এ টিকার অনুমোদন দেয়।

এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের অনুমোদন দেওয়া ওজন কমানোর ওষুধ যুক্তরাজ্যের বাজারে ব্যাপক সাড়া ফেলে। এ ওষুধটি সোমবার স্টক মার্কেটে শীর্ষ অবস্থানে ছিল। এমনকি ফরাসি বিলাসবহুল পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচকে ওই ওষুধের মাধ্যমে অর্থনীতিতে টপকে গেছিল ওষুধটি।

এ ছাড়া সম্প্রতি ক্যান্সারের টিকার অনুমোদন দেয় ইংল্যান্ডের মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার রেগুলেটরি অথোরিটি এজেন্সি (এমএইচআরএ)। যার ফলে এ টিকা শিগগিরই চালু হতে যাচ্ছে। সংস্থাটির আশা, এ টিকা বাজারে আসলে বছরে শত শত রোগীর চিকিৎসা সম্ভব হবে এবং ক্যান্সারের চিকিৎসার সময় তিন-চতুর্থাংশ কমিয়ে আনা যাবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, সম্প্রতি ইংল্যান্ডে ক্যান্সারের টিকা আবিষ্কার হয়েছে। এ টিকা দিয়ে মাত্র ৭ মিনিটে চিকিৎসা করা সম্ভব হবে। ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগ (এনএইচএস) দ্রুত টিকার ব্যবহার শুরু করবে বলেও প্রতিবেদনে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১০

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১১

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১২

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৩

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৪

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৫

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৬

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৭

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৮

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৯

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

২০
X