কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

উড্ডয়নের আগে যাত্রীদের সামনে বিমানের ক্রুর মৃত্যু

ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান। ছবি : সংগৃহীত
ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান। ছবি : সংগৃহীত

উড্ডয়নের আগেই যাত্রীদের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বিমানের এক কেবিন ক্রু। লন্ডন থেকে উড্ডয়নের আগেই ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে এ ঘটনা ঘটে। শনিবার (০৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, নববর্ষের দিন লন্ডনের হিথ্রু বিমানবন্দর থেকে হংকংয়ে যাত্রার প্রস্তুতি চলছিল। এমনকি যাত্রার জন্য বিমানটির দরজাও বন্ধ করে দেওয়া হয়েছিল। আর তখনই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৫২ বছর বয়সী কেবিন ক্রু।

মারা যাওয়া ওই কেবিন ক্রুর পরিচয় জানানো হয়নি। তার মৃত্যুর সময় বিমানের যাত্রীরা নিজেদের আসনে সিটবেল্ট বেঁধে বসেছিলেন। এমন সময় তিনি বিমানের পেছনে ঢলে পড়ে যান।

ঢলে পড়ার সাথে সাথে ওই ক্রুকে রক্ষায় এগিয়ে আসেন এক যাত্রী এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর পাইলট বিমানে জরুরিভাবে চিকিৎসক কেউ আছেন কিনা তা জানিয়ে ঘোষণা দেন। যদিও এত চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে বিমানটি মেডিকেল ইমারজেন্সির জন্য যাত্রা বাতিল করে।

এ ঘটনার পর একটি বিবৃতি দিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ। সেখানে বলা হয়েছে, এই কঠিন সময়ে আমরা আমদের সহকর্মী ক্রুর পরিবার ও তার বন্ধুবান্ধবদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহের ব্যবধানে ব্রিটিশ এয়ারওয়েজের দ্বিতীয় ক্রু সদস্যের মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X