কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এক নারীকে ১০০ বারের বেশি ধর্ষণ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

এক নারীকে ১০০ বারের বেশি ধর্ষণ! শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। বুধবার (২১ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি নিউজনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই তরুণী অভিযোগ করেন, তাকে ১০০ বারের বেশি ধর্ষণ করা হয়েছে। ১২ বছর বয়স থেকে তিনি দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। রুবি (ছদ্মনাম) নামের ওই তরুণীর অভিযোগের পর গ্রেটার ম্যানচেস্টার পুলিশের (জিএমপি) সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করা হয়েছে। তারা জানিয়েছে, শিশুদের নির্যাতন থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা সবাই ব্যর্থ হয়েছি।

প্রতিবেদনে বলা হয়েছে, কিছু লোক রুবি ও তার বন্ধুদের খাবার ও পানীয়র জন্য টেকওয়ে এবং একটি ফ্লাটে আমন্ত্রণ জানিয়েছিল। এরপর এ নির্যাতনের শুরু হয়। সেখানে ৩০ থেকে ৪০ জনের একটি দল ছিল। তারা পালাক্রমে সারা রাত তাকে ধর্ষণ করেছিল।

রুবি বলেন, তার ওপর এমন আচরণ অব্যাহত থাকে এবং তারা তাকে এজন্য হুমকি দিতে থাকে। অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে তার কোথাও যাওয়ার জায়গা ছিল না। তারা আমার নম্বর পেয়ে গিয়েছিল। আমার স্কুল ও বাসার কাছে চলে আসছিল। তারা সবখানে চলে আসত এবং আমার ওপর নজর রাখত ও খুঁজে বের করত।

ওই তরুণী জানান, চার বছর ধরে তিনি ১০০ বারের বেশি ধর্ষণের শিকার হয়েছেন। এজন্য তাকে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

২০০৮ সালে রুবি একটি ক্লিনিকে যান। সেখানে তিনি সাহায্যের জন্য কান্নাকাটি করেন। ভয়ে তখন পুলিশকে অবগত করা না হলেও পরের বছর পুলিশ তার পরিস্থিতি সম্পর্কে জেনে যায়। এমনকি পুলিশ তাকে না জানিয়ে ডিএনএ টেস্টের জন্য তার গর্ভপাত করা ভ্রুণ নিয়ে যায়।

এ ঘটনায় তদন্তের পর একজন পুরুষকে যৌন নির্যাতন ও পাচারের দায়ে আটবছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে এর চার বছর পর রুবি তাকে স্থানীয় এক দোকানে দেখতে পান। তিনি বলেন, ওই ব্যক্তি জেল থেকে মুক্তি পেলেও বিষয়টি তাকে জানানো হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X