মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে মাটির নিচের মিলল সবচেয়ে বড় সোনার খণ্ড

উদ্ধার হওয়া সোনার খণ্ড। ছবি : সংগৃহীত
উদ্ধার হওয়া সোনার খণ্ড। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে মাটির নিচে মিলেছে সোনার খণ্ড (গোল্ড নাগেট)। শ্রপশায়ার হিলস এলাকায় এটির সন্ধান মিলেছে। এটিকে যুক্তরাজ্যে পাওয়া সবচেয়ে বড় সোনার খণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিচার্ড ব্রোক নামের এক ব্যক্তি এ সোনার খণ্ডটি আবিষ্কার করেছেন। ৩৫ বছর ধরে ধাতব বস্তু শনাক্তের কাজ করছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের মে মাসে ব্রোক তার বাড়ি থেকে সাড়ে তিন ঘণ্টা দূরে শ্রপশায়ার হিলসে যান। সেখানকার একটি কৃষিজমিতে গুপ্তধনের খোঁজে খোঁড়াখুঁড়ি চলছিল। সেখানে তিনি দেরিতে পৌঁছেছিলেন। এমনকি তার কাছে থাকা ধাতব শনাক্তের কিটও তখন নষ্ট ছিল। ফলে পুরোনো একটি যন্ত্র দিয়ে কাজ করছিলেন ব্রোক। আর তা দিয়েই তিনি এটি শনাক্ত করেন।

ব্রোক বলেন, আমি আসলে এক ঘণ্টা দেরিতে পৌঁছেছিলাম। আমি ভেবেছিলাম যে কাজটিতে অংশ নিতে পারলাম না।

তিনি বলেন, সেখানে অংশ নেওয়া সবার কাছে অত্যাধুনিক যন্ত্র ছিল। আর তার কাছে ছিল তিনটি পুরোনো যন্ত্র। এমনকি যে যন্ত্র দিয়ে তিনি এটি শনাক্ত করেন সেটির ডিসপ্লেও ছিল অস্পষ্ট।

ব্রোক কাজের শুরুতে মরিচা ধরা তাঁবুর কয়েকটি খুঁটি শনাক্ত করেন। এর মাত্র ২০ মিনিটের মাথায় মাটির নিচে ওই সোনার খণ্ডের সন্ধান মেলে। যা মাটির প্রায় ১৩ থেকে ১৫ সেন্টিমিটার নিচে ছিল।

উদ্ধার হওয়া ওই সোনার খণ্ডের ওজন ৬৪ দশমিক ৮ গ্রাম। এটির নাম দেওয়া হয়েছে হিরোস নাগেট। এটিকে নিলামে তোলার পরিকল্পনা করা হচ্ছে। কমপক্ষে ৩০ হাজার পাউন্ডে এটি বিক্রি হবে বলেও আশা করা হচ্ছে।

ব্রোকে বলেন, আমি যে যন্ত্রটি দিয়ে কাজ করেছি এটি আসলে খুব একটা উপযুক্ত না। এটি দিয়ে কোনোরকমে কাজ চালানো যায়।

তিনি বলেন, এটি প্রমাণ করেছে যে, কী ধরনের যন্ত্র ব্যবহার করা হচ্ছে তা মুখ্য নয়। কেউ যদি মাটির ওপর দিয়ে হাঁটার সময়ে সতর্ক থাকেন এবং বুঝতে পারেন যে মাটির নিচে কি লুকিয়ে আছে তাহলে তা থেকে দারুণ কিছু ঘটে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১০

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১১

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৩

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৪

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৫

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৭

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৮

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৯

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X