কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ১০:১৮ এএম
আপডেট : ১৬ মে ২০২৪, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর কাছে তুলাধুনা হলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (১৬ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধোত্তর পরিকল্পনার প্রশ্নে সরকারের ব্যর্থতার জন্য খোলাখুলি হতাশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। এতে যুদ্ধকালীন মন্ত্রিপরিষদের মধ্যে সামরিক অভিযানের দিকনির্দেশনা নিয়ে বিভক্তি প্রকাশ্যে এলো। ইসরায়েলের নেতাদের মধ্যে এ ধরনের বিভক্তি খুবই বিরল।

এক সভায় গ্যালান্ট প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জনসমক্ষে যুদ্ধপরবর্তী পরিকল্পনা নিয়ে ঘোষণা দিতে বলেন। তিনি বলেন, গাজায় যে ইসরায়েলের বেসামরিক বা সামরিক শাসন প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই তা জনসম্মুখে নেতানিয়াহু বলে দিক।

তিনি রাগান্বিত সুরে বলেন, অক্টোবর থেকে আমি মন্ত্রিসভায় এই বিষয়টি ধারাবাহিকভাবে উত্থাপন করছি। কিন্তু কোনো সাড়া পাইনি।

এতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ও ফাতাহের কার্যকলাপ তুলে ধরেন। নেতানিয়াহু জানান, তিনি ‘ফাতাহস্তানের’ কাছে ‘হামাস্তান’ দিয়ে দিতে এখনই প্রস্তুত নন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেন, সিদ্ধান্তহীনতা গাজায় কেবল দুটি খারাপ বিকল্প রেখে যাবে। ইসরায়েলের অভিযান শেষে হামাসই গাজা শাসন করবে। নয়তো ইসরায়েলি সামরিক শাসন প্রতিষ্ঠিত হবে। হতে পারে, আমাদের সামরিক অর্জনগুলো ক্ষয় হয়ে যাবে। হামাসের ওপর চাপ কমিয়ে দেবে এবং জিম্মিদের মুক্তির জন্য একটি কাঠামো অর্জনের সম্ভাবনাকে ধ্বংস করবে।

যুদ্ধ মন্ত্রিসভার আরেক সদস্য বেনি গ্যান্টজ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে একমত পোষণ করেন। এ সদস্য এর আগেও নেতানিয়াহুর সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন। তিনি বলেন, ‘গ্যালান্ট সত্য কথা বলেছেন। যে কোনো মূল্যে দেশের জন্য সঠিক কাজ করা নেতৃত্বের (নেতানিয়াহুর) দায়িত্ব।’

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও গ্যালান্টের সুরে কথা বলেছেন। গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের একটি পরিষ্কার এবং সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়াজন বলে তিনি মনে করেন।

বুধবার (১৫ মে) কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইসরায়েলি দখলদারিত্বকে আমরা সমর্থন করি না এবং করবও না। অবশ্যই আমরা গাজায় হামাস শাসনকেও সমর্থন করি না।’ এ বিষয়ে একটি সমন্বিত পরিকল্পনায় আসতে ইসরায়েলকে তাগিদ দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১০

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১১

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১২

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৩

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৪

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১৫

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৬

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৭

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৮

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৯

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২০
X