কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০৮:৫৭ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

কমলার বিরুদ্ধে এআই প্রযুক্তি দিয়ে প্রতারণার অভিযোগ

এক নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত
এক নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তার নির্বাচনী সমাবেশে ক্রমবর্ধমান জনসমাগম তার ইঙ্গিত দেয়। কিন্তু রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, কমলার সমাবেশে দেখা যাওয়া জনসমাগম ভুয়া। খবর সিএনবিসির।

ট্রাম্পের দাবি, এআই প্রযুক্তি ব্যবহার করে কমলা হ্যারিসের সমাবেশে জনসমাগম দেখানো হয়েছে। রোববার (১১ আগস্ট) এ অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও দেন ট্রাম্প।

ট্রাম্প লেখেন, ‘কেউ কি লক্ষ করেছেন যে- কমলা বিমানবন্দরে প্রতারণা করেছেন? বিমানে কেউ ছিল না। তিনি এআই প্রযুক্তি ব্যবহার করে তথাকথিত অনুসারীদের একটি বিশাল ভিড় দেখিয়েছিলেন। অথচ তারা কেউ সেখানে ছিলেন না।’

রেফারেন্স হিসেবে ট্রাম্প ৭ আগস্ট মিশিগানের একটি টারমাকে জড়ো হওয়া বিশাল জনতার চিত্র উল্লেখ করেন। সেখানে কমলা হ্যারিস বিমান থেকে নামার সময় তার সমর্থকদের উল্লাসে মাততে দেখা যায়।

এ বিষয়ে কমলা হ্যারিসের প্রচার শিবির জানায়, ট্রাম্পের দাবি বানোয়াট। মিশিগানে হ্যারিসকে স্বাগত জানাতে বিমানবন্দরে ১৫ হাজারের বেশি মানুষ ভিড় করেছিল। সে সময়ই ছবিগুলো তোলা হয়, যা সম্পূর্ণ আসল।

এদিকে সিএনবিসি-ও ছবিগুলো যাচাই করে জনসমাগমের সত্যতা পেয়েছে। ওই দিন বাস্তবিকভাবেই হাজারো মানুষ বিমানবন্দরে জড়ো হয়েছিলেন। এ ছাড়া গেটি ইমেজের ছবিতেও জনসমাগমের সত্যতা মেলে। গেটি ইমেজের ছবির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ছবির মিল পেয়েছে সিএনবিসি।

নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, কমলা হ্যারিসের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে ট্রাম্প এ ধরনের অভিযোগ করছেন। মার্কিন নির্বাচনের ইতিহাসে প্রচলিত ষড়যন্ত্র তত্ত্বের আলোকেই ট্রাম্প এমনটি বলছেন। এর আগে জো বাইডেন সম্পর্কেও বিভিন্ন অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। তেমনি কমলা হ্যারিস ও তার প্রচার শিবিরও ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রচার করছেন। তারাও ভোটারদের মধ্যে ট্রাম্প বিরোধিতা প্রবল করার চেষ্টারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

স্বর্ণের দামে বড় পতন

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

১০

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১১

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১২

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১৩

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৪

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

১৫

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১৬

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১৭

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১৮

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৯

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

২০
X