কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৩ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধ ঘিরে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ ঘিরে এবার ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। সম্প্রতি রাশিয়ার সঙ্গে ইরানের সখ্যতা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এমন হুঁশিয়ারি উচ্চারণ করল।

ওয়াশিংটন বলছে, ইরান যদি রাশিয়াকে ব্যালেস্টিক মিসাইল দেয়, তাহলে উত্তেজনা বৃদ্ধি পাবে। রাশিয়াকে সম্প্রতি ইরান সমরাস্ত্র দিয়েছে, এমন খবর প্রকাশ্যে আসার পর, ওয়াশিংটন এমন সতর্কতা উচ্চারণ করল।

গেল আগস্টে রয়টার্স জানায়, রাশিয়াকে ক্লোজ-রেঞ্চের শত শত ফাতহ-৩৬০ ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করবে ইরান। এমনকি স্যাটেলাইট গাইডেড এই মিসাইল কীভাবে চালাতে হয়, তার প্রশিক্ষণ নিতে কয়েক ডজন রাশিয়ান সেনা কর্মকর্তা ইরানে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (৬ সেপ্টেম্বর) দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, রাশিয়াকে স্বল্প পাল্লার মিসাইল সরবরাহ করেছে ইরান। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র শন স্যাভেট বলেন, আমরা ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের শুরু থেকেই মস্কো ও তেহরানের মধ্যে গভীরতর নিরাপত্তা অংশীদারিত্বের বিষয়ে সতর্ক করে আসছি এবং এই প্রতিবেদনগুলো দেখে আমরা উদ্বিগ্ন।

রাশিয়ায় ইরানের সম্ভাব্য মিসাইল সরবরাহ নিয়ে গভীরভাবে নজর রাখার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আরেকজন কর্মকর্তা। এর আগে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইরানকে পরিণতি ভোগের ব্যাপারে সতর্ক করে দিয়েছিল। এরপরই যুক্তরাষ্ট্র প্রকাশ্য হুমকি দিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১০

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১১

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১২

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৩

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৪

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১৫

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৬

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১৯

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

২০
X