কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

প্রখ্যাত নৃতত্ত্ববিদ জেন গুডঅলকে উপহার দিলেন ড. ইউনূস

নৃতত্ত্ববিদ জেন গুডঅলকে জুলাই গণঅভ্যুত্থানের চিত্র দেখাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
নৃতত্ত্ববিদ জেন গুডঅলকে জুলাই গণঅভ্যুত্থানের চিত্র দেখাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রখ্যাত প্রাণীবিজ্ঞানী, প্রাইমেটোলজিস্ট এবং নৃতত্ত্ববিদ জেন গুডঅলকে ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ বই উপহার দিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় বুধবার (২৫ সেপ্টেম্বর) তিনি এ উপহার দেন। খবর বাসস।

‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবিসংবলিত বই। ড. ইউনূস বইটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অনেককে উপহার দিয়েছেন।

জেন গুডঅল ৬০ বছর ধরে বন্য শিম্পাঞ্জিদের সামাজিক ও পারিবারিক মিথস্ক্রিয়া অধ্যয়ন করার পর তাকে শিম্পাঞ্জি সম্পর্কে বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ হিসাবে বিবেচনা করা হয় । তিনি জেন ​​গুডঅল ইনস্টিটিউট এবং রুটস অ্যান্ড শুটস প্রোগ্রামের প্রতিষ্ঠাতা এবং তিনি সংরক্ষণ এবং প্রাণীকল্যাণ বিষয়ে ব্যাপকভাবে কাজ করেছেন। ২০০২ সালে তাকে জাতিসংঘের শান্তির দূত হিসেবে মনোনীত করা হয় এবং গুডঅল ওয়ার্ল্ড ফিউচার কাউন্সিলের একজন সম্মানিত সদস্য তিনি।

এদিকে অধ্যাপক ইউনূসের সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, কূটনীতিকরা সাক্ষাৎ করে অভিনন্দন জানাচ্ছেন। নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এক অনুষ্ঠানে ড. ইউনূসের সঙ্গে দেখা করে ছবি তুলেছেন। ওই অনুষ্ঠানে অনেককে লাইনে ধরে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ছবি তুলতে দেখা গেছে।

এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। হোয়াইট হাউস এক বিবৃতি বলেছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাম্প্রতিক নিয়োগের জন্য অভিনন্দন জানাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।’

তেমনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X