মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ

তথ্য ফাঁসের অভিযোগে যুক্তরাষ্ট্রে দুই নৌ কর্মকর্তা আটক

যুক্তরাষ্ট্রের জাহাজ ইউএসএস এসেক্সে কর্মকর্তারা। ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্রের জাহাজ ইউএসএস এসেক্সে কর্মকর্তারা। ছবি : রয়টার্স

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নৌবাহিনীর দুই কর্মকর্তাকে আটক করেছে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তা কাঠামো ভঙ করে চীনকে গোপন সামরিক তথ্য দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে। খবর আলজাজিরার।

জাতীয় নিরাপত্তা পরিষদের সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাট অলসেন গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জানান, জবাবদিহির ব্যাপারে কারোর সঙ্গে আপস করা হবে না। তাদের এমন কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সংবেদনশীল সামরিক তথ্য চীনের কাছে প্রকাশিত হয়ে গেছে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

আরও পড়ুন : চীনা পরমাণু বাহিনীতে বড় রদবদল করলেন শি জিনপিং

অভিযুক্ত দুই নৌ কর্মকর্তাদের একজন হলেন জিনচাও উই। তিনি প্যাট্রিক নামেও পরিচিত। আর অপরজন হলেন ২৬ বছর বয়সি ওয়েনহেং জাও। তিনি থমাস নামেও পরিচিত।

বিচার বিভাগ জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে কাজ করার সময় বিভিন্ন অভিযানের তথ্য সংগ্রহ করতেন। তাদের মধ্যে জিনচাও উই ইউএসএস এসেক্স জাহাজের অভ্যন্তরীণ যন্ত্রচালক হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে ২০২২ সাল থেকে তথ্য ফাঁসের অভিযোগ করা হয়েছে।

আইনজীবীরা বলছেন, ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে চীনের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ শুরু করেন উই। ওই কর্মকর্তা এসেক্স এবং নৌবাহিনীর অন্যান্য জাহাজের তথ্য খুঁজছিলেন।

বিচার বিভাগে উইয়ের বিরুদ্ধে চীনের গোয়েন্দা কর্মকর্তার কাছে বিভিন্ন টেকনিক্যাল ম্যানুয়াল ও ব্লু প্রিন্টের তথ্য ফাঁসের অভিযোগ করা হয়েছে। এগুলোর মধ্যে জাহাজের জটিল প্রযুক্তি ও অস্ত্র ব্যবস্থাও রয়েছে। এ ছাড়া তিনি বিভিন্ন সামরিক সরঞ্জামের ছবি ও ভিডিও পাচার করেছেন।

এক অভিযোগে বলা হয়েছে, উইয়ের কাছে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক মহড়ার বিষয়ে চানতে চেয়েছেন চীনের ওই কর্মকর্তা। এ সময় তিনি তাকে বিভিন্ন সামরিক সরঞ্জামের ছবি পাঠিয়েছেন। তাকে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করা হয়েছে।

অন্যদিকে জাওয়ের বিরুদ্ধে বিভিন্ন সংবেদনশীল সামরিক তথ্য পাচারের মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ করা হয়েছে। তিনিও বিভিন্ন ছবি ও ভিডিও চীনের গোয়েন্দা বিভাগের কাছে পাচার করেছেন। তার এসব তথ্য জাপানের একটি নৌঘাঁটি ও ইন্দো এশিয়া অঞ্চলের সামরিক মহড়ার পরিকল্পনায় ব্যবহৃত হয়েছে। এসব তথ্য পাচারের জন্য তিনি ১৪ হাজার ৮৬৬ ডলার অর্থ নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১০

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১২

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৩

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৪

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৫

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৬

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৮

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৯

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

২০
X