কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় মার্কিন অনুরোধ

জো বাইডেনের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
জো বাইডেনের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার আশঙ্কা তীব্র হচ্ছে। তেল আবিব হামলা চালালে পাল্টা জবাব দিতে দেরি করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। এমন পরিস্তিতিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছে বিশ্বশক্তিগুলো।

ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে হামলা না করার জন্য ইসরায়েলের কাছে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়; এসব লক্ষ্যবস্তুতে হামলা না করা হলে ইসরায়েলকে ইরানের হামলা বাবদ ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।

ইসরায়েলি সাংবাদিক অ্যামিচাই স্টেইন জানান, তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছ থেকে একটি প্রতিবেদন পেয়েছেন। যেখানে ইরানের হামলার প্রতিবাদে ইসরায়েল হামলা না চালালে ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছে। ইরানে কী ধরনের হামলা চালানো হতে পারে তা নিয়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনাকালে ওই ক্ষতিপূরণের প্রস্তাব দেয়া হয়। ক্ষতিপূরণ প্যাকেজে ইসরায়েলকে আরও কূটনৈতিক নিরাপত্তা প্রদান এবং অস্ত্র দেওয়ার কথা বলা হয়েছে।

ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। তবে ইসরায়েলি নাগরিকদের সুরক্ষা এবং রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতে তেলআবিবের যা করণীয় তাই করা হবে। তা করব। এদিকে যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গত মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X