কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বৈরুত বিমানবন্দর নিরাপদ রাখতে চায় যুক্তরাষ্ট্র

বৈরুত বিমানবন্দর। ছবি : সংগৃহীত
বৈরুত বিমানবন্দর। ছবি : সংগৃহীত

লেবাননের বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর ইসরায়েলি হামলা থেকে নিরাপদ রাখতে চায় যুক্তরাষ্ট্র। বিমানবন্দর এলাকায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চালানোর পর এমন আহ্বান এলো। এ ছাড়া রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোয় ক্রমবর্ধমান ইসরায়েলি হামলা আরও ভয়ংকর হচ্ছে।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার ইসরায়েলকে বৈরুত বিমানবন্দর বা এর দিকে যাওয়ার রাস্তাগুলোতে হামলা না করার আহ্বান জানিয়েছেন।

এর আগে সোমবার (৭ অক্টোবর) ইসরায়েলের বিমানবাহিনী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হামলা চালায়। বিষয়টি যুক্তরাষ্ট্র গুরুত্বসহকারে দেখছে জানিয়ে মিলার সাংবাদিকদের বলেন, আমরা মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিমানবন্দরটি যেন চালু থাকে সে ব্যাপারে ইসরায়েলকে আহ্বান জানানো হয়েছে। শুধু তাই নয়, বিমানবন্দরে যাতায়াতের রাস্তাগুলো সচল রাখতে হবে। যাতে আমেরিকান নাগরিক যারা চলে যেতে চান তারা বাইরে (লেবানন ছেড়ে) যেতে পারেন। তেমনি অন্য দেশের নাগরিকরাও যাতে সুযোগটি পান। এ জন্য যুক্তরাষ্ট্র বিমানবন্দর ও আশপাশের রাস্তায় হামলা চায় না।

গত এক সপ্তাহ ধরে, ইসরাইল ও ইরান-সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে দ্বন্দ্ব বেড়ে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, এর নাগরিক এবং তাদের পরিবারকে দেশ থেকে বের করে নিয়ে আসার জন্য প্রায় প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। এ পর্যন্ত প্রায় ৯০০ জনকে বিমানে করে পরিবহন করা হয়েছে এবং এ প্রক্রিয়া চলমান।

এদিকে বিমানবন্দরের খুব কাছাকাছি এলাকায় চৌইফাত অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ এলাকাটি বিমানবন্দরের ঠিক পূর্বে অবস্থিত। ফলে বর্তমানে আন্তর্জাতিক এ বিমানবন্দরে সীমিত পরিসরে বিমান ওঠানামা করছে।

কেবল বিমানবন্দর নয়, লেবাননের উত্তরাঞ্চলে একটি শরণার্থী শিবিরেও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি শরণার্থী শিবির হিসেবে পরিচিত আল বেদ্দায়ী ক্যাম্পে এ হামলা চালানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X