কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৬:৪৩ এএম
অনলাইন সংস্করণ

আগস্টের শেষে ফুকুশিমার পানি সাগরে ছাড়বে জাপান

ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র। ছবি : দ্য জাপান টাইমস
ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র। ছবি : দ্য জাপান টাইমস

চলতি মাসের (আগস্ট) শেষদিকে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার পরিকল্পনা করছে জাপান। সোমবার (৭ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম আশাষি সিনবুন পরিচয় গোপন রেখে সরকারি এক কর্মকতার বরাতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদেনে বলা হয়েছে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন শুক ইয়লের সাথে সাক্ষাৎ করবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সাক্ষাতে তিনি তাদের তেজস্ক্রিয় পানি সমুদ্রে মিশলে তা কতটা নিরাপদ হবে সে বিষয়ে অবহিত করবেন। এরপর এ পানি সমুদ্রে ছাড়া হতে পারে।

আরও পড়ুন : উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলায় তিন দেশের মহড়া

এর আগে, গত ৪ জুলাই সুনামিতে বিধ্বস্ত জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে বর্জ্যপানি সাগরে ছাড়ার অনুমতি দেয় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। ওই দিন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাৎ করেন আইএইএর প্রধান রাফায়েল ম্যারিয়ানো। এ সময় তিনি জাপানের প্রধানমন্ত্রীর হাতে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের বর্জ্যপানি সাগরে ছাড়ার ব্যাপারে চূড়ান্ত ছাড়পত্র হস্তান্তর করেন।

সাক্ষাতের পর জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমা হায়াশির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন আইএইএ প্রধান। তিনি জানান, এ বিষয়ে দু'বছর কাজ করেছে আইএইএ।

আইএইএ জানিয়েছে, বর্জ্যপানি আন্তর্জাতিক মানদণ্ড মেনেই সাগরে ছাড়ার বিষয়ে পরিকল্পনা করেছে জাপান। এই তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়লে পরিবেশের ওপর খুব একটা প্রভাব পড়বে না।

এদিকে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যপানি সাগরে ছাড়া নিয়ে সোচ্চার ছিল জাপানের আশপাশের দেশগুলো। এ নিয়ে আপত্তিও তুলেছিল বেইজিং। এছাড়া জাপানের মৎস্যজীবী সমিতিও আশঙ্কার কথা জানিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১০

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১১

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১২

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৩

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৪

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৫

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৭

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৯

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

২০
X