কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধজাহাজ নামাল আমেরিকা

মার্কিন যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত
মার্কিন যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলের কাছে রাশিয়া ও চীনের যৌথ মহড়ার পর চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ওয়াশিংটন। আজ সোমবার (৭ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যালেউটিয়ান দ্বীপপুঞ্জের কাছে অন্তত ১১টি রাশিয়ান ও চীনা জাহাজ মহড়া চালিয়েছে। তবে এগুলো মার্কিন জলসীমায় অনুপ্রবেশ করেনি। এর আগেই ওই এলাকা ত্যাগ করেছে। রুশ ও চীনা জাহাজগুলোকে চারটি মার্কিন যুদ্ধজাহাজ ও পি-এইট পসাইডন বিমান নজরদাড়ি করেছে।

হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ ফেলো ও মার্কিন নৌবাহিনীর সাবেক অধিনায়ক ব্রেন্ট স্যাডলার বলেন, ইতিহাসে এটি প্রথমবারের মতো ঘটল। ইউক্রেন যুদ্ধ ও তাইওয়ান ঘিরে উত্তেজনার বিষয়টি আমলে নিলে এটি খুবই উসকানিমূলক।

আরও পড়ুন : পুতিনের বন্ধু হওয়ায় শি’কে সতর্কতা বাইডেনের

মার্কিন নর্দার্ন কমান্ড বলছে, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতিরক্ষা নিশ্চিতে তাদের যুদ্ধজাহাজ ও নজরদাড়ি বিমান অভিযান পরিচালনা করেছে। চীন ও রাশিয়ার টহল আন্তর্জাতিক জলসীমায় ছিল। এটাকে হুমকি হিসেবে ধরা হচ্ছে না।

তবে চীন বলছে, যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে তারা এ মহড়ার আয়োজন করেনি। ওয়াশিংটন ডিসির চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেন, চীন ও রাশিয়ার সামরিক বাহিনীর বার্ষিক সহযোগিতা পরিকল্পনা অনুসারে দুই দেশের জাহাজ সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরের জলসীমায় যৌথ নৌ মহড়া পরিচালনা করেছে। কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে এই মহড়ার আয়োজন করা হয়নি। আর এর সঙ্গে বর্তমান কোনো আন্তর্জাতিক ও আঞ্চলিক ঘটনারও যোগসূত্র নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X