কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইলেক্টোরাল ভোট সমান হলে বিজয়ী কীভাবে নির্ধারিত হবে?

কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

হাড্ডাহাড্ডি লড়াইয়ের মার্কিন নির্বাচনে আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরু হয়েছে। জটিল হিসাব-নিকাশের মার্কিন এই নির্বাচনে কার কপাল খুলবে তা জানতে হয়তো দুই-এক দিন অপেক্ষা করতে হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের ইলেক্টোরাল ভোট সমান হলে তা আরেক নির্বাচনে গড়াবে।

বিশ্বের সব দেশে সরাসরি জনগণের ভোটে নেতা নির্বাচিত হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এটা ভিন্ন, সেখানে ইলেক্টোরাল কলেজ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবার প্রতিযোগিতা বেশি হওয়ায়, দুই প্রার্থীই যদি কোনো কারণে সমান সংখ্যক ইলেক্টোরাল কলেজ ভোট পান, তাহলে কী ঘটবে?

ইলেক্টোরাল ভোটে যদি কোনো প্রার্থী এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পান, সেক্ষেত্রে মার্কিন আইন সভার নিম্নকক্ষ ‘হাউস অব রিপ্রেজেনটেটিভস’ বা প্রতিনিধি পরিষদ ভোট দিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এ ক্ষেত্রে প্রতিনিধি পরিষদের সদস্যরা শীর্ষ তিন প্রার্থীর মধ্য থেকে একজনকে প্রেসিডেন্ট হিসেবে বাছাই করেন। বাকি দুইজন প্রার্থীর মধ্য থেকে একজনকে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে বেছে নেয় দেশটির সিনেট।

তবে মার্কিন ইতিহাসে এ ধরনের ঘটনা একবারই ঘটেছে। ১৮২৪ সালে এভাবেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জন কুইনসি অ্যাডামস। তবে বর্তমানে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির যে আধিপত্য রয়েছে, তাতে তেমন কিছু ঘটার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১০

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১১

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১২

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৩

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৪

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৫

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৬

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৭

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৮

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৯

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

২০
X