চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ৩ হাজার লিটার অকটেনসহ একজন আটক

চট্টগ্রামে ৩ হাজার লিটার অকটেনসহ একজন আটক

চট্টগ্রাম নগরীর ব্রিজঘাট এলাকা থেকে প্রায় চার লাখ টাকার মূল্যের ৩ হাজার ১৭০ লিটার অকটেনসহ মো. শহিদ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলে সদরঘাট থানার ব্রিজঘাট সংলগ্ন এলাকায়। সে সময় একটি বোট থেকে অবৈধ অকটেন খালাস করতে দেখা যায়।

কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে কোস্ট গার্ডের সদস্যরা প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ১৭০ লিটার অকটেনসহ মো. শহিদকে আটক করতে সক্ষম হন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ করা অকটেন ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ড জানায়, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত টহল ও অভিযান চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X