কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৫:৫৪ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৭:৪৯ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে বিএনপি নেতা তেনজিংয়ের নেতৃত্বে লিফলেট বিতরণ

বিএনপি নেতা তেনজিংয়ের নেতৃত্বে লিফলেট বিতরণ। ছবি : কালবেলা
বিএনপি নেতা তেনজিংয়ের নেতৃত্বে লিফলেট বিতরণ। ছবি : কালবেলা

ঢাকা-১৫ আসনের অন্তর্গত মিরপুর ও কাফরুলে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং।

শুক্রবার (০৪ জুলাই) দুপুরে তার নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী মিরপুর-১০ থেকে শুরু করে সেনপাড়া, কাজীপাড়া, ইব্রাহীমপুর, কচুক্ষেত এবং সর্বশেষ রজনীগন্ধা টাওয়ারে গিয়ে লিফলেট বিতরণ করে।

নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট স্থানীয় দোকানদার, পথচারী, রিকশাওয়ালাদের হাতে লিফলেট তুলে দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে তারিকুল আলম তেনজিং বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান আগামী দিনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান। সে জন্যই তিনি ৩১ দফা রূপরেখা ঘোষণা দিয়েছেন। আমরা সেটি জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সুন্দর ও সমৃদ্ধিশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।

তিনি বলেন, যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে তাদেরকে পুনর্বাসন করবে আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার পাশাপাশি তাদেরও হাত-পা ভেঙে দেব ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X