কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ লোহিত সাগরে কেন ৩ হাজার সেনা মোতায়েন করল যুক্তরাষ্ট্র?  

রোববার মার্কিন সেনারা লোহিত সাগরে প্রবেশ করেছে। ছবি : সংগৃহীত
রোববার মার্কিন সেনারা লোহিত সাগরে প্রবেশ করেছে। ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে লোহিত সাগরে তিন হাজারের বেশি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজ আটকের অভিযোগ তুলে দুটি যুদ্ধজাহাজের পাশাপাশি এসব সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরা।

আজ সোমবার (৭ আগস্ট) এক বিবৃতিতে মার্কিন পঞ্চম নৌবহর জানিয়েছে, পূর্বঘোষিত সেনা মোতায়েনের অংশ হিসেবে গতকাল রোববার মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা লোহিত সাগরে প্রবেশ করেছে। তারা সুয়েজ খালে ট্রানজিট ব্যবহার করে লোহিত সাগরে প্রবেশ করেছে।

লোহিত সাগরে বিপুল সংখ্যাক সেনা মোতায়েনের মাধ্যমে উপসাগরীয় নৌপথে সামরিক শক্তি জোরদার করল যুক্তরাষ্ট্র। এই পথটি মধ্যপ্রাচ্য থেকে বিশ্বব্যাপী তেল ব্যবসার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পথ।

তবে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। তেহরান বলছে, এই অঞ্চলে ওয়াশিংটন অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

আরও পড়ুন : তেল রপ্তানিতে ইরানের আয় বাড়ল ৩৫ শতাংশ

মার্কিন সামরিক বাহিনীর দাবি, গত দুই বছরে এই অঞ্চলে প্রায় ২০টি আন্তর্জাতিক পতাকাবাহী জাহাজ আটক বা বাধা দেওয়ার চেষ্টা করেছে ইরান।

বাহরাইনভিত্তিক মার্কিন সেনা কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, লোহিত সাগরে ইউএসএস বাটান ও ইউএসএস কার্টার হল যুদ্ধজাহাজ এসে পৌঁছেছে। এটি পঞ্চম নৌবহরের সামুদ্রিক সক্ষমতা বাড়াবে।

পঞ্চম নৌবহরের মুখপাত্র কমান্ডার টিম হকিন্স বার্তা সংস্থা এএফপিকে বলেন, এই নৌপথে বিভিন্ন বাণিজ্যিক জাহাজকে হয়রানি ও আটক করে আসছে ইরান। এর ফলে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। এসব কর্মকাণ্ড রোধ ও আঞ্চলিক উত্তেজনা কমানোর অংশ হিসেবে মার্কিন সেনাদের মোতায়েন করা হয়েছে।

এদিকে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ওয়াশিংটনের স্বার্থেই এসব সেনা মোতায়েন করা হয়েছে। এই অঞ্চলে মার্কিন সরকারের সামরিক উপস্থিতি কখনো নিরাপত্তা তৈরি করেনি। এই অঞ্চলে স্বার্থ হাসিলে তারা সবসময় অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতায় মদদ দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X