মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৬:৫১ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

ছিনতাইয়ের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

ছিনতাইয়ের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

সিলেটে ছিনতাইয়ের অভিযোগে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (০৪ জুলাই) সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক আফছর খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। তবে তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কারণ হিসেবে ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ’ ছাড়া আর কিছুই উল্লেখ করা হয়নি।

বহিষ্কৃত ওই নেতার নাম ইমদাদুল ইসলাম মিজান। তিনি বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

এর আগে বুধবার (০২ জুলাই) রাতে মিজানকে ছিনতাইকারী উল্লেখ করে নগরীর দর্শনদেউড়ী এলাকায় নিজ দলীয় কর্মীরা লাঞ্ছিত করেন। এ সময় তার মাথা ন্যাড়া করে দেওয়া হয়। আহত অবস্থায় সেই রাতেই তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার রাতে বহিষ্কারদেশে মিজানকে শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য দায়ী করে বলা হয়েছে, তাকে সবধরনের দলীয় পদপদবি থেকে অব্যাহতির পাশাপাশি বহিষ্কার করা হলো।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী জানান, শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য দায়ী করে তাকে সব ধরনের দলীয় পদপদবি থেকে অব্যাহতির পাশাপাশি বহিষ্কার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X