যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

অ্যাসিড দগ্ধ পরিবারের পাশে তারেক রহমান

যশোর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : কালবেলা
যশোর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : কালবেলা

যশোরে অ্যাসিড হামলার শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্যান্য নেতা আহতদের দেখতে যান এবং চিকিৎসা ও আইনি সহায়তা দেয়ার ঘোষণা দেন।

শুক্রবার (০৪ জুলাই) সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান তারেক রহমানের পক্ষে বিএনপির নেতাকর্মীরা।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রিপা নামে এক তরুণীকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে জসিম নামে এক যুবক। ওই অ্যাসিডে রিপা, তার তৃতীয় শ্রেণি পড়ুয়া ভাই ইয়ানুর ও মা রাহেলা বেগম দগ্ধ হন। তাদের মধ্যে ইয়ানুরে শরীর বেশি দগ্ধ হয়।

এদিকে গণমাধ্যম সংবাদ প্রকাশের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই পরিবারের চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করতে দলীয় নেতাদের নির্দেশ দেন। এরপর শুক্রবার সন্ধ্যায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতারা যশোর জেনারেল হাসপাতালে অ্যাসিড দগ্ধদের দেখতে যান এবং তাদের খোঁজখবর নেন।

বিএনপি নেতা অমিত বলেন, নির্যাতিত নারী-শিশুদের পাশে বিএনপি আছে। তারেক রহমানের নির্দেশে আহতদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়া হয়েছে। এ ছাড়া মামলা পরিচালনায় সহায়তা করা হবে। লিগ্যাল এইড টিম সার্বক্ষণিক তাদের সহায়তায় প্রস্তুত রয়েছে।

এদিকে বিএনপির পক্ষ থেকে চিকিৎসা ও আইনি সহায়তার আশ্বাস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আহত রিপা খাতুন। তিনি বলেন, ‘আমরা হতদরিদ্র মানুষ। ন্যায়বিচার পেতে আইন আদালত করতে কষ্ট হতো। বিএনপি নেতারা পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এতে আমরা খুবই খুশি।’

অ্যাসিড হামলার বিষয়ে ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, অভিযুক্ত জসিমকে আসামি করে মামলা হয়েছে। আহতের বাবা জামাত হোসেন বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X