শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০২:১২ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

আবারও মার্কিন সেনাদের ওপর ড্রোন হামলা

ভিন্ন ঘটনার পুরোনো ছবি
ভিন্ন ঘটনার পুরোনো ছবি

ইরাকি বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের আবাসস্থলে ড্রোন হামলা হয়েছে। তবে সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়। নিরাপত্তা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে আরবিল বিমানবন্দরের কাছে একটি ড্রোন আটক করা হয়। সেখানে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জিহাদি-বিরোধী জোটের সেনারা অবস্থান করছেন।

কুর্দি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রাত ৯টা ৫৮ মিনিটে আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ভূপাতিত করা হয়। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

আন্তর্জাতিক জিহাদিবিরোধী জোটের সামরিক ঘাঁটিসহ আরবিল বিমানবন্দরে পূর্ববর্তী বছরগুলোতে বারবার রকেট ও ড্রোন হামলা হয়েছিল। ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাত ঘিরে ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে নতুন আক্রমণ শুরু হয়। এরই ধারাবাহিকতায় সর্বশেষ হামলাটি হলো।

একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে বলেছেন, আরবিলের বিমানঘাঁটির বাইরে একটি ইউএভি থেকে বিস্ফোরণের ঘটনা আমরা অবগত। ঘটনাটি তদন্তাধীন। সব মার্কিন কর্মীর খোঁজ নেওয়া হয়েছে এবং এলাকায় ঘাঁটি বা মার্কিন সম্পদের কোনো আঘাত বা ক্ষতি হয়নি।

বিমানবন্দরের অন্তর্বর্তীকালীন পরিচালক ডানা তোফিক এএফপিকে বলেন, ড্রোন হামলার ফলে নিরাপত্তা ব্যবস্থাজনিত কারণে কেবল একটি ফ্লাইট সামান্য বিলম্বিত হয়েছে। বর্তমানে বিমানবন্দরটি সম্পূর্ণ নিরাপদ।

এদিকে ড্রোন হামলার দায় কেউ স্বীকার করেনি।

বিগত দিনগুলোতেও ইরাকের বিভিন্ন স্থানে ড্রোন এবং রকেট হামলার খবর পাওয়া গেছে। এর বেশিরভাগই খোলা জায়গায় আঘাত হানে। হামলাকারীদের এখনো নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১০

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১১

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১২

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৩

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৪

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৫

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৬

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৭

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৮

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৯

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

২০
X