কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০১:৩৪ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

‘ট্রাম্পকে হত্যার ছক কষেছিল ইরান’

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ষড়যন্ত্রের জন্য এক ইরানিসহ তিন জনকে অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগ। শুক্রবার (০৮ নভেম্বর) এ ঘোষণা দেওয়া হয়। খবর ইউএসএ টুডের।

খবরে বলা হয়, ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদে ড্রোন হামলায় নিহত হন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি। তার মৃত্যুর প্রতিশোধ নিতেই মার্কিন নাগরিকদের টার্গেট করেছিল ইরান। এরই ধারাবাহিকতায় ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক কষেছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে হত্যা চেষ্টায় অভিযুক্তরা হলেন- ইরানের ফরহাদ শাকেরি (৫১), কার্লিসেল রিভেরা (৪৯) এবং নিউইয়র্কের জোনাথন লোডহোল্ট (৩৬)। এদের মধ্যে রিভেরা এবং লোডহোল্টকে গত বৃহস্পতিবার নিউইয়র্ক থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, শাকেরি এখনো পলাতক রয়েছে। যুক্তরাষ্ট্রের ধারণা, শাকেরি ইরানে আত্মগোপনে রয়েছে।

ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত এই তিন আসামির প্রত্যেকের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছিল, যার জন্য আইনে সর্বোচ্চ ১০ বছরের সাজা রয়েছে। এ ছাড়াও তাদের বিরুদ্ধে হত্যা করার ষড়যন্ত্র এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছিল, যার জন্য যথাক্রমে ১০ বছর এবং বছরের সাজার বিধান রয়েছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, বিশ্বে ইরানের মতো অনেকেই আছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বিচার বিভাগ ইরানি একজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে। যাকে মার্কিনিদের হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। যার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন।

প্রসিকিউটরদের মতে, ইরানের রিপাবলিকান গার্ডের কাছে শাকেরি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত। তিনি ইরানের তেহরানে অবস্থান করছেন। শাকেরি মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী ছিলেন। তিনি ডাকাতির অপরাধে ১৪ বছর কারাভোগ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপিকে প্রধান অতিথি করায় পণ্ড বিদায় অনুষ্ঠান

নদী-খাল-বিলে চায়না দুয়ারীর দৌরাত্ম্য, হুমকির মুখে দেশীয় মাছ

কঠোর মুদ্রানীতিতে ম্লান হতে পারে প্রবৃদ্ধিমুখী বাজেট: ডিসিসিআই

রাস্তার ওপর ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল হবিগঞ্জবাসী

বিএনপির মিছিলে হামলা, ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

সংসদে বাজেট পাস, রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইনসহ দুই ফুটবলারের পরিবার নিহত

ডিজিটাল লেনদেনে ‘বাংলা কিউআর’ প্রচারে ওয়ান ব্যাংক

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

১০

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পিএইচআরসির

১১

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইরান

১২

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

১৩

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

১৪

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

১৫

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

১৬

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

১৭

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১৮

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

১৯

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছে: ইশতিয়াক 

২০
X