কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন নাগরিকত্ব হারাতে পারেন ১৬ লাখ ভারতীয়

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়ার শর্তে মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্মগত অধিকার বাতিল করার কথা জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পদক্ষেপ নেওয়া হলে ১৬ লাখ ভারতীয় মার্কিন নাগরিকত্ব হারাতে পারেন। খবর এনডিটিভির।

মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং নাগরিকত্বের শর্ত পূরণকারী সব ব্যক্তি দেশটির এবং যে অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছেন ওই রাজ্যের নাগরিক হবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে ১৫০ বছরের বেশি সময় ধরে চলমান এই নিয়ম যদি ট্রাম্প বাদ দিয়ে দেন, তাহলে যুক্তরাষ্ট্রের সংবিধানে চালু থাকা এই বিশেষ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে।

ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আমরা এটা বদলে ফেলতে চলেছি। প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদেও এ বিষয়ে সোচ্চার হয়েছিলেন ট্রাম্প। তবে নিয়ম বদলের মতো কঠোর কোনো পদক্ষেপ তখন তিনি নেননি। এখন নিয়ম পরিবর্তনের কথা তুলেছেন তিনি।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি পরিবারগুলো ভাঙতে চাই না। তাই একমাত্র উপায়, সবাইকে একসঙ্গে তাদের দেশে ফেরত পাঠানো। অর্থাৎ, আইনি প্রক্রিয়ায় এই ধরনের নাগরিকদেরও পরিবারের সঙ্গে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।

২০২২ সালে মার্কিন আদমশুমারি বিশ্লেষণ করে দেশটির অন্যতম জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ জানায়, যুক্তরাষ্ট্রে প্রায় ৪৮ লাখ ভারতীয়-আমেরিকান বসবাস করছেন। এর মধ্যে ৩৪ শতাংশ অর্থাৎ ১৬ লাখের জন্ম যুক্তরাষ্ট্রে। ফলে তারা আইনত যুক্তরাষ্ট্রের নাগরিক। যদি ট্রাম্প এই আইনটি বাতিল করেন, তাহলে এই ১৬ লাখ ভারতীয়-আমেরিকান নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারেন।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট এককভাবে সংবিধান সংশোধন করতে পারবেন না। আর নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ জারির চেষ্টা সংবিধানের লঙ্ঘন হিসেবে চিহ্নিত হবে।

অভিবাসনপন্থি হিসেবে পরিচিত ক্যাটো ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স নাওরাস্তেহ বার্তা সংস্থা এপিকে বলেন, আমি তার (ডোনাল্ড ট্রাম্প) এমন অবস্থানকে খুব একটা গুরুত্ব দিই না। তিনি প্রায় এক দশক ধরে এ কথা বলে আসছেন। ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রচলিত নিয়মে পরিবর্তন আনার বিষয়টি এগিয়ে নিতে নিজের আগের শাসনামলে কিছুই করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপিকে প্রধান অতিথি করায় পণ্ড বিদায় অনুষ্ঠান

নদী-খাল-বিলে চায়না দুয়ারীর দৌরাত্ম্য, হুমকির মুখে দেশীয় মাছ

কঠোর মুদ্রানীতিতে ম্লান হতে পারে প্রবৃদ্ধিমুখী বাজেট: ডিসিসিআই

রাস্তার ওপর ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল হবিগঞ্জবাসী

বিএনপির মিছিলে হামলা, ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

সংসদে বাজেট পাস, রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইনসহ দুই ফুটবলারের পরিবার নিহত

ডিজিটাল লেনদেনে ‘বাংলা কিউআর’ প্রচারে ওয়ান ব্যাংক

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

১০

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পিএইচআরসির

১১

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইরান

১২

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

১৩

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

১৪

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

১৫

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

১৬

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

১৭

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১৮

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

১৯

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছে: ইশতিয়াক 

২০
X