কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

জয়ী না হলে দোষী সাব্যস্ত হতেন ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বেআইনিভাবে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন। এবার, মার্কিন বিচার বিভাগ এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প এবার নির্বাচিত না হলে তাকে ‘ক্ষমতা ধরে রাখার অপরাধমূলক প্রচেষ্টা’র জন্য দোষী সাব্যস্ত করা হতো।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রকাশিত ১৩০ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করেছিলেন। বৈধ উপায়ে ফলাফল চ্যালেঞ্জ করতে ব্যর্থ হলে তিনি ক্ষমতা ধরে রাখতে একাধিক অপরাধমূলক পদক্ষেপ নিয়েছিলেন।

প্রতিবেদনটিতে অভিযোগ করা হয়, ট্রাম্প অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকর্তা ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ওপর চাপ সৃষ্টি করেছিলেন। এ ছাড়া, তিনি ভুয়া ইলেকটর সাজানোর পরিকল্পনা করেছিলেন। শেষে ২০২১ সালের ৬ জানুয়ারি তার সমর্থকদের দিয়ে ক্যাপিটল হিলে হামলা চালানোর চেষ্টা করেন।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়া ১৩০ বছরেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছিল। কিন্তু ট্রাম্প তা ব্যাহত করার চেষ্টা করেছিলেন।

প্রতিবেদনটি নিয়ে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে তা ‘ভুয়া’ দাবি করেছেন। আর তদন্ত দলের প্রধানকে ‘অযোগ্য’ বলে অভিহিত করেছেন।

সূত্র : বিবিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু অপহরণের পর বিছানায় চিঠি রেখে গেল দুর্বৃত্তরা

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১০

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১১

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১২

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৩

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৪

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৫

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৬

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৭

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১৮

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১৯

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

২০
X