কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দরিদ্র দেশগুলোতে তিন প্রাণঘাতী রোগের ওষুধ বন্ধ করে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

দরিদ্র দেশগুলোতে বিনামূল্যে এইচআইভি, ম্যালেরিয়া ও যক্ষ্মার মতো প্রাণঘাতী রোগের ওষুধ সরবরাহ বন্ধ করে দিচ্ছেন ট্রাম্প। একইসঙ্গে নবজাতকদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীও আর যাবে না সেসব দেশে। এসব চিকিৎসা সরঞ্জাম মার্কিন সাহায্য সংস্থা ইউএসএইডের সহায়তাভোগী বিভিন্ন দেশে পাঠানো হতো।

ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরেই মার্কিন প্রশাসন এসব সহায়তা বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বলে একটি নথিতে জানা গেছে। সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

খবরে বলা হয়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে ইউএসএইড-এর সঙ্গে কাজ করা ঠিকাদার ও অংশীদার প্রতিষ্ঠানগুলো এমন নির্দেশনা পেতে শুরু করেছে। এর ফলে তারা এখন থেকেই আর এসব চিকিৎসা সরঞ্জাম সহায়তা ভোগী দেশগুলোতে পাঠাতে পারেবে না।

সূত্র জানায়, ট্রাম্পের ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে সব উন্নয়ন সহায়তা এবং অর্থায়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে ও কার্যক্রমগুলো পুনর্মূল্যায়ন করা হচ্ছে।

বিশ্বজুড়ে বিভিন্ন রোগের ওষুধ সরবরাহে ইউএসএইডের সঙ্গে কাজ করে পরামর্শক প্রতিষ্ঠান চেমনিক্স। তারাও মার্কিন প্রশাসন থেকে এমন একটি আদেশ পেয়েছে। আদেশে এইচআইভি, ম্যালেরিয়া, যক্ষ্মা, গর্ভনিরোধক এবং মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা সামগ্রী সরবরাহ বন্ধের কথা উল্লেখ করা হয়েছে। ইউএসএইড-এর একজন সূত্র এবং সংস্থাটির একজন সাবেক কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন।

ইউএসএইড এর সঙ্গে কাজ করতেন এমন একজন কর্মকর্তা আতুল গাওয়ান্দে বলেন, মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত একটি বিপর্যয়। দাতব্য সংস্থা থেকে প্রাপ্ত ওষুধ দিয়ে ২০ মিলিয়ন এইচআইভি আক্রান্ত মানুষ বেঁচে আছেন। এটি আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে।

তিনি বলেন, ওষুধ না পেলে রোগের চিকিৎসায় বিঘ্ন ঘটবে। ইউএসএআইডি অর্থায়িত ক্লিনিকগুলো চালু রাখতে পারবে না। রোগীরা অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিতে থাকবে। এইচআইভির ক্ষেত্রে ভাইরাস অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও বেড়ে যাবে যা খুবই শঙ্কার বিষয়।

তিনি আরও জানান, বিশ্বব্যপী ২৩টি দেশে অন্তত ৬৫ লক্ষ এতিম ও এইচআইভি আক্রান্ত দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে সংস্থাগুলো। আর এসব সংস্থাকে চিকিৎসাসামগ্রী সরবরাহ করে সহায়তা করে ইউএসএইড। সেই সহায়তার মার্কিন সরকার বন্ধ করে দিলে তা হবে খুবই হতাশাজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১০

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১১

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১২

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৩

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৪

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৫

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৬

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৭

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৮

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৯

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

২০
X