কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষের ঘটনায় ট্রাম্পের বিবৃতি

রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্ট ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্ট ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে সামরিক হেলিক্টোরের সঙ্গে একটি বিমানের সংঘর্ষ হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, দুর্ঘটনা সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের তাৎক্ষণিক উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীদের অসাধারণ কাজের জন্য ধন্যবাদ। আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এ বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই জরুরি কর্মীরা কাজ শুরু করেছেন। এ ছাড়া বিমানবন্দরে বিমান উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানান, বুধবার রাতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। টেক্সাসের সিনেটর টেড ক্রুজ জানান, এ ঘটনায় অনেকে হতাহত হয়েছেন। তবে ঠিক কতজন হতাহত হয়েছেন তা তিনি জানাননি।

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি জেট রিগ্যানের দিকে যাওয়ার সময় মাঝ আকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনায় তাদের একটি হেলিকপ্টার জড়িত ছিল।

আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইটে বলা হয়েছে, বিমানটিতে অন্তত ৬৫ জন যাত্রী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X