কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের গাড়ির পেছনে প্রস্রাব করায় ১০ বছরের ছেলে গ্রেপ্তার

গ্রেপ্তারের পর পুলিশের গাড়িতে ওই শিশু। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারের পর পুলিশের গাড়িতে ওই শিশু। ছবি : সংগৃহীত

মায়ের গাড়ির পেছনে প্রস্রাব করার অভিযোগে ১০ বছর বয়সী এক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১০ আগস্ট ছেলেটির মা লাটোনিয়া ইসন তার আইনজীবীর সাথে সাক্ষাৎ করার সময় এই ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিসিসিপি অঙ্গরাজ্যে। খবর ওয়াশিংটন পোস্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, একজন পুলিশ কর্মকর্তা লাটোনিয়া ইসনকে জানান, তিনি তার ছেলেকে গাড়ির পেছনে প্রস্রাব করতে দেখেছেন। অবশ্য লাটোনিয়া বলেছেন, পুলিশ গাড়ির পেছনে প্রস্রাব করে দেওয়ার ঘটনাটিকে জনসম্মুখে নিয়ে গেছে, যা তার ছেলের মানসিকভাবে আঘাত করতে পারে।

ওই নারী স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউএইচবিকিউকে জানান, তিনি তার ছেলের কাছে গাড়ির পেছনে প্রস্রাব করার বিষয়ে জানতে চেয়েছিলেন। জবাবে তার ছেলে বলেছে, তার বোন বলেছিল সেখানে টয়লেট নেই।

ওই নারী আরও বলেন, তার ছেলের পার্কিং এলাকায় প্রস্রাব করা ঠিক হয়নি। কিন্তু একই সাথে আমি বিষয়টি একজন অভিভাবক হিসেবে মোকাবিলা করছিলাম। কিন্তু পুলিশের এক কর্মকর্তা আমার ছেলেকে গাড়িতে ফিরে যেতে বলেন। কিন্তু আরেক কর্মকর্তা তাকে গাড়িতে টেনে তুলতে এবং জেলে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। আমি ওই মুহূর্তে বাকরুদ্ধ হয়ে যাই এবং জানতে চাই।

এদিকে, সেনাতোবিয়া পুলিশের প্রধান রিচার্ড চান্ডলার বলেন, শিশুটির মা উপস্থিত থাকার পরও তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় ‘ভুল বিচার’ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X