কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে আরোহীসহ বিমান নিখোঁজ

মাঝ আকাশে বিমান। প্রতীকী ছবি
মাঝ আকাশে বিমান। প্রতীকী ছবি

বিমান দুর্ঘটনা যেন যুক্তরাষ্ট্রের পিছু ছাড়ছে না। এবার দেশটিতে সব আরোহী নিয়ে একটি বিমান মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বিমানটি নিখোঁজ হওয়ার খবর জানা যায়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আলাস্কায় মাঝ আকাশে বিমানটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। এ সময় বিমানে ১০ জন আরোহী ছিলেন।

পুলিশ জানিয়েছে, উনালাক্লিট থেকে বেরিং এয়ারলাইন্সের একটি বিমান নোমের দিকে যাচ্ছিল। এয়ারলাইন্সের ওয়েবসাইটে বলা হয়েছে, বিমানে ৯ জন যাত্রী ও একজন পাইলট ছিলেন।

নোম ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, নোম ও হোয়াইট মাউন্টেন থেকে স্থলে অনুসন্ধান অভিযান চলছে। তবে বৈরী আবহাওয়া ও দৃশ্যমানতা কম থাকার কারণে অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। ফলে আকাশপথে সীমিত আকারে তল্লাশি চলছে।

দমকল বিভাগ জানিয়েছে, মার্কিন কোস্টগার্ড ও মার্কিন বিমানবাহিনী অভিযানে সহায়তা করছে। তবে বিমানটির সঠিক অবস্থান জানা যায়নি। এটি শনাক্ত না হওয়া পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার নর্থইস্ট এলাকায় একটি মেডিকেল বিমান দুর্ঘটনায় পড়ে। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। এর ফলে আশপাশের কয়েকটি বাড়িঘর ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি নর্থইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে মিসৌরির দিকে রওনা হয়েছিল।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, প্লেনটিতে ছয়জন ছিল, যার মধ্যে চারজন ক্রু ও দুজন যাত্রী। এক যাত্রী ছিল শিশু।

তার আগে গত ২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে একটি আমেরিকান এয়ারলাইনস জেট ও একটি সেনাবাহিনীর হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিমানের সবাই নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১০

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১১

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১২

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৩

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১৪

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১৫

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৬

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৭

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৮

মাদ্রাসাশিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৯

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

২০
X