কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৫ এএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ আমি এসে গেছি: ট্রাম্প

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্য
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পৃথিবী খুব বেশি দূরে নয়। একমাত্র তারই নেতৃত্বে এ ধরনের যুদ্ধকে প্রতিহত করা সম্ভব হবে। বৃহস্পতিবার মায়ামিতে আয়োজিত একটি সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তিনি এমন দাবি করেছেন। খবর দ্য ওয়ালের।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, যদি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আরও এক বছর আমেরকায় ক্ষমতায় থাকতেন। তাহলে এতদিনে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুই হয়ে যেত। ট্রাম্প বলেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধের ফলে কারও কোনও লাভ নেই। তবে আমি এখনই বলে দিতে পারি, আপনি যুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই। যদি এই প্রশাসন (বাইডেন প্রশাসন) আর এক বছর থাকত, তাহলে আপনি নিশ্চিতভাবেই যুদ্ধের মধ্যে থাকতেন। কিন্তু এখন তা হবে না, আমি এসে গেছি।'

ট্রাম্প আরও বলেন, যদিও আমেরিকা সরাসরি কোনও যুদ্ধে অংশ নেবে না। তবু এই ধরনের সংঘাত বাঁধলে তিনি তা থামানোর ব্যবস্থা নেবেন। তার কথায়, ‘আমরা এই অর্থহীন এবং সমাধানহীন যুদ্ধগুলো থামাব। নিজেরা এসব যুদ্ধে জড়াব না, কিন্তু আমরা অন্য যে কারও চেয়ে শক্তিশালী হয়ে থাকব। যদি কখনও যুদ্ধ হয়, তাহলে আমাদের সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। তবে আমি মনে করি না, এমন কিছু ঘটবে।’

ট্রাম্প তার বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধে ইউরোপের তুলনায় আমেরিকা ২০০ বিলিয়ন ডলার বেশি খরচ করেছে, অথচ ইউরোপের আমেরিকা কোনও প্রতিদান পাচ্ছে না।’

ট্রাম্প দাবি করেন, জেলেনস্কি আমেরিকাকে এমন এক যুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগে রাজি করিয়েছেন, তা একপ্রকার অসম্ভব। ইউরোপও এত টাকা দিচ্ছে না। সবচেয়ে বড় কথা, এই যুদ্ধ শুরু করাই প্রয়োজন ছিল না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X