কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় হিলারি : ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে ভারী বৃষ্টিপাত ও বন্যা

ক্যালিফোর্নিয়ায় ঘুর্ণিঝড় হিলারির কারণে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত ও বন্যা। ছবি : রয়টার্স
ক্যালিফোর্নিয়ায় ঘুর্ণিঝড় হিলারির কারণে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত ও বন্যা। ছবি : রয়টার্স

মার্কিন যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় 'হিলারি' আঘাত হেনেছে। এই ঝড় মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের মধ্য দিয়ে প্রবল বেগে শুষ্ক আবহাওয়ার জন্য পরিচিত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এসে পৌঁছায়। যার ফলে লস অ্যাঞ্জেলসের পূর্ব ও পশ্চিম অংশে ভারী বৃষ্টিপাত ও নজিরবিহীন বন্যার সৃষ্টি হয়েছে।

রোববার (২০ আগস্ট) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বৃষ্টিপাত ও বন্যার ঘটনায় মেক্সিকোতে ১ ব্যক্তি মারা গেছেন। সেখানে কিছু সড়ক পানিতে ডুবে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে শহুরে সড়কগুলো ধারাবাহিক বৃষ্টিপাতে নদীর মতো রূপ ধারণ করেছে। স্যান ডিয়েগোর মোরেনা বুলেভার্ড সেতুর কাছাকাছি জায়গা থেকে ৯ ব্যক্তিকে উদ্ধার করেছে দমকল বাহিনী।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অংশে জরুরি অবস্থা জারি করেছেন। সাধারণত খরা ও শুষ্ক আবহাওয়ার জন্য পরিচিত এসব অঞ্চলে স্থানীয় সময় সোমবার রাত ৩টা পর্যন্ত বন্যার সতর্কতা প্রযোজ্য থাকবে।

ঘূর্ণিঝড়ের কারণে ক্যালিফোর্নিয়ার পর্বত ও মরুভূমিগুলোতেও ৫ থেকে ১০ ইঞ্চির মতো বৃষ্টিপাত হয়েছে। দেশটির আবহাওয়াবিদরা জানান, এসব মরুভূমিতে সারা বছরেও এত বৃষ্টিপাত হওয়ার নজির নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম সন্দেহে আরও ৬ জনের মৃত্যু

সিঁথি সাহার কণ্ঠ, অলংকারের নাচে মাতাচ্ছে ‘বসন্তের কোকিল’

বাজেটে বৈষম্যের শিকার বরিশালবাসী: আলাল  

বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদেশ

মালয়েশিয়ায় ৪ মাস ধরে বেতনহীন ১০৭ বাংলাদেশি শ্রমিক

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই : মাহফুজ

বিশ্বকাপের নকআউটে ২৮ দল; ১২ দেশের বিদায়, অপেক্ষায় যারা

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স!

নামাজে তাকবিরে তাহরিমায় হাত তোলার সঠিক সময় কোনটি?

১০

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ইরানের ডিফেন্ডার

১১

পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা

১২

ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র  

১৩

ইউরোপে তীব্র তাপে জীবন বিপর্যস্ত, বেড়েছে সৌরবিদ্যুৎ উৎপাদন

১৪

‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী

১৫

ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বলি যদি দেশের ক্রিকেট হয়, তবে দেশপ্রেম কোথায়?

১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

১৭

যুক্তরাষ্ট্র / প্রথমবার বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে টপকাল সৌরশক্তি

১৮

পরিবার নেয়নি অন্তরের লাশ, দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের হাতে দিল পুলিশ

১৯

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

২০
X