কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানি যুদ্ধবিমানের ধাওয়া খেলে পালাল মার্কিন ড্রোন

মার্কিন রিপার ড্রোন ও যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
মার্কিন রিপার ড্রোন ও যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

সরাসরি সংঘাতের আগে বাগযুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এরই মধ্যে ইরানের কাছে মার খেয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি যুদ্ধবিমানের তাড়া খেয়ে রীতিমতো পালিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন।

ইরানের নূরনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই মার্কিন ড্রোনটি ইরানের আকাশসীমার কাছাকাছি চলে গিয়েছিল। এসময় ইরানের এফ-১৪ যুদ্ধবিমান ও ড্রোন সেটিকে ধাওয়া করে।

নূরনিউজ বলছে, ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণমাত্রায় প্রতিরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে শত্রুদের বিরুদ্ধে ভয়াবহ পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

ইয়েমেনের বিদ্রোহীরা সম্প্রতি লোহিত সাগরে ফের বাণিজ্যিক জাহাজের ওপর হামলা শুরু করেছে। তাদের দমাতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা চালিয়েছে। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। এমতাবস্থায় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইয়েমেনের বিদ্রোহীরা কোনো হামলা চালালেই তার দায় বর্তাবে ইরানের ওপর। এরপরই ওয়াশিংটন-তেহরান সম্পর্কে উত্তেজনা বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১৮০০ শ্রমিক

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

১০

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

১১

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

১২

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৩

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

১৪

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

১৫

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

১৬

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

১৭

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

১৮

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

১৯

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

২০
X