কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় কাঁপছে ইয়েমেন  

১৫ মার্চ থেকে মার্কিন বাহিনী ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে। ছবি: আলজাজিরা
১৫ মার্চ থেকে মার্কিন বাহিনী ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে। ছবি: আলজাজিরা

ইয়েমেনের সাদা প্রদেশের সাহার ও সাকিন জেলায় আবারও মার্কিন বাহিনীর বিমান হামলা হয়েছে। তবে এখনো হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। হুতি বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্ট সাবা নিউজ এজেন্সি ও আল মাসিরাহ টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে মার্কিন যুদ্ধবিমান উড়তে দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল— ‘সমুদ্রপথে স্বাধীনতা পুনঃস্থাপন।’ তার পাশাপাশি হ্যাশট্যাগে লেখা ছিল ‘হুতিস আর টেরোটিস্ট’। অর্থাৎ হুতিরা জঙ্গি।

১৫ মার্চ থেকে মার্কিন বাহিনী ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে। এর আগে হুতি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছিল, তারা লোহিত সাগরে ইসরায়েলি সংযোগযুক্ত জাহাজগুলোর ওপর হামলা পুনরায় শুরু করবে। গাজায় ইসরায়েলের অবরোধ ও হামলার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে হুথিরা।

হুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি জানিয়েছেন, রোববার মার্কিন বাহিনীর হামলায় সানার আসের এলাকায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত হয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

এ পর্যন্ত মার্কিন হামলায় ইয়েমেনে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১০

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১২

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৩

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৪

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৫

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৬

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৭

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৮

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৯

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

২০
X