মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

খামেনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন ট্রাম্প!

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলছেন, সামরিক পদক্ষেপ এড়িয়ে কীভাবে ইরানকে আলোচনার টেবিলে আনা যায় তার চেষ্টাই করছেন তারা। আর এই লক্ষ্যেই ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে আলোচনা করতে চান।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে উইটকফ বলছেন, আমাদের সবকিছু সামরিকভাবে সমাধান করার দরকার নেই। ইরানের প্রতি আমাদের সিগন্যাল হচ্ছে, চলুন আলোচনায় বসি। কূটনীতির মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি কি না দেখি।

তিনি আরও বলেন, যদি আলোচনার মাধ্যমে সমাধান হয় তাহলে এজন্য আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে যে বিকল্প রয়েছে, তা খুব ভালো নয়। যদিও প্রথমে ইরানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প, তবে এখন তিনি কিছুটা উল্টো সুরে কথা বলছেন বলেই মনে হচ্ছে।

চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প জানিয়েছিলেন, খামেনিকে সতর্ক করে দিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি। হয় চুক্তিতে রাজি হন না হলে সামরিক হামলার শিকার হন। ইরানকে ঠিক এ দুই অপশনই বেছে নিতে বলেছিলেন ট্রাম্প। কিন্তু আলোচনার প্রস্তাব নাকচ করে দেন খামেনি। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের প্রতারণার ফাঁদে পা দিলে ইরানের ওপর নিষেধাজ্ঞার ফাঁস আরও শক্ত হবে।

অবশ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার ভিন্ন সুরে কথা বরেছেন। তিনি জানান, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দেওয়া হবে। যদিও রোববার আরাকচি সতর্ক করে দিয়ে বলেন, ওয়াশিংটন তার চাপ দেওয়ার নীতি থেকে সরে না এলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অসম্ভব।

যুক্তরাষ্ট্র যে ইরানকে পুরোপুরি পঙ্গু করে দেবে, তার ইঙ্গিতও দিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। তিনি জানান, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ হয়ে যাক, সেটাই চায় যুক্তরাষ্ট্র। নিজেদের কর্মসূচি এমনভাবে বন্ধ করতে হবে ইরানকে যেন পুরো বিশ্ব তা দেখতে পায়। যদিও ইরান বারবার বলে এসেছে, তার পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ।

গেল মাসে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানান, ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানার সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। কারণ পরমাণু অস্ত্র বানানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান। এদিকে আলোচনার প্রস্তাব দিলেও ইরানের ওপর নতুন নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১০

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১১

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১২

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৩

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৪

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৫

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৭

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৮

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৯

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

২০
X