কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৭:১৬ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন রণতরী ও ইসরায়েলি বিমানবন্দরে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত
মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলার পর দেশটির বিরুদ্ধে সরব রয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের একটি বিমানবন্দর ও মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মঙ্গলবার সকালে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং লোহিত সাগরে অবস্থিত মার্কিন যুদ্ধজাহাজগুলোর লক্ষ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সরি জানান, এই অভিযানে ধুলফিকার ও প্যালেস্টাইন-২ নামের দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দরে সফলভাবে আঘাত করা হয়েছে। এছাড়া ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়ে ইউএসএস ট্রুমানসহ একাধিক মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।

তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে ইয়েমেনে মার্কিন বিমান হামলার একটি পরিকল্পনা ব্যাহত হয়েছে। ২০২৩ সালের শেষে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে হুতিরা এ পর্যন্ত জাহাজ চলাচলের রুটে ১০০টিরও বেশি হামলা চালিয়েছে। তাদের দাবি, গাজায় ইসরায়েলি দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে এই সামরিক তৎপরতা জোরদার করা হবে।

ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত হুথিদের এই হামলার দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি। তবে গত কয়েক মাসে লোহিত সাগর ও এর আশপাশের অঞ্চলে হুথি হামলার ঘটনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যপথে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন নৌবাহিনী পূর্ববর্তী কয়েকটি হামলা প্রতিহত করার কথা স্বীকার করলেও এবারের ঘটনা নিয়ে বিস্তারিত প্রকাশ করেনি।

এর আগে সোমবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে উৎক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশের আগে ধ্বংস করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমার ভেতরেই ভূপাতিত হয় এবং ধ্বংসস্তূপের টুকরো দেশটির ভূখণ্ডে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ

আব্দুল হাদীর জন্মদিনে আজ প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন শেষ কবে

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

নামাজরত মাকে কুপিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

সা ক্ষা ৎ কা র / গাইবান্ধার ঘটনায় উসকানি ও গভীর ষড়যন্ত্রের গন্ধ আছে : ইসলামী আন্দোলন মহাসচিব

পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ? চিকিৎসা বিজ্ঞান কী বলে?

১০

নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন

১১

ঢাবির নারী শিক্ষার্থীদের বড় সুখবর দিলেন ডাকসু ভিপি

১২

পূর্বাচলকে ঢাকায় যুক্ত করার সিদ্ধান্ত, নিকার সভায় অনুমোদন

১৩

সংগীতাঙ্গন মাতানো মুগ্ধ এখন ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ হওয়ার অপেক্ষায়

১৪

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বকাপের আয়োজক দেশ

১৫

বিশ্বকাপের আয়োজক দেশে নৌকা ডুবি, ৬ জনের মৃত্যুর শঙ্কা

১৬

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৭

সিলেটে হামে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

১৮

সীমান্তে পিলারের পাশে পড়ে ছিল নারীর মরদেহ

১৯

বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল কুশল, পথে বাসচাপায় প্রাণ গেল

২০
X