বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১১:১৫ এএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ইতালি নয়, ওমানেই দ্বিতীয় দফা ইরান-আমেরিকা আলোচনা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইতালির রোম নয়, ইরান ও আমেরিকার মধ্যে দ্বিতীয় দফায় পরমাণু আলোচনা ওমানের রাজধানী মাসকাটেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি নিশ্চিত করেছেন, আগামী ১৯ এপ্রিল মাসকাটেই এই বৈঠক অনুষ্ঠিত হবে।

স্থানীয় সময় সোমবার (১৪ এপ্রিল) রাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বাকায়ি বলেন, পরামর্শ ও আলোচনার পর দুই পক্ষই পরবর্তী দফার আলোচনা মাসকাটে করার ব্যাপারে সম্মত হয়েছে।

এর আগে গত শনিবার (১২ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে মাসকাটে একটি পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি ওই বৈঠকে ইরানি ও মার্কিন প্রতিনিধিদের মাঝে বার্তা আদান-প্রদানে মধ্যস্থতা করেন।

বৈঠক শেষে উভয় পক্ষই আলোচনাকে ‘গঠনমূলক’ আখ্যা দেয় এবং পরবর্তী সপ্তাহে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে বৈঠকের ভেন্যু নিয়ে বেশ কিছু বিভ্রান্তিকর খবর সামনে আসে।

ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতিবিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জানান, উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-ই-রাভাঞ্চি সংসদীয় ব্রিফিংয়ে বলেন, আলোচনা ইউরোপে অনুষ্ঠিত হতে পারে, যদিও ওমান মধ্যস্থতা চালিয়ে যাবে।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন—রোমে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার আলোচনা। ইতালির সংবাদ সংস্থা এএনএসএ-কে উদ্ধৃত করে তারা এই প্রতিবেদন প্রকাশ করে।

তবে ইরানি কর্তৃপক্ষের সর্বশেষ ঘোষণায় স্পষ্ট হয়ে গেছে—ইরান-মার্কিন আলোচনার পরবর্তী পর্ব অনুষ্ঠিত হচ্ছে রোম নয়, মাসকাটেই।

বিশ্লেষকদের মতে, ওমান দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের সংবেদনশীল কূটনৈতিক আলোচনায় নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য ভেন্যু হিসেবে কাজ করছে। ফলে মাসকাটে আলোচনা অব্যাহত থাকাটাই স্বাভাবিক সিদ্ধান্ত।

চলমান উত্তেজনার মধ্যে এই আলোচনাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, মাসকাটের আলোচনায় বাস্তব কোনো সমঝোতায় পৌঁছানো যায় কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলিউডে ঝড় তুলতে আসছে ‘দ্য ওডিসি’

কক্সবাজারসহ ৩ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

ইরাকে খামেনির মরদেহ, শেষযাত্রায় জনসমুদ্র

এফ-৩৫ দিলেই তুরস্ক যুক্তরাষ্ট্রের বন্ধু হবে না: নেতানিয়াহু

বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে হামলা

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে ৫ গরুর মৃত্যু

মিশরের গোল বাতিল, সালাহর পেনাল্টি ও ভিএআর নিয়ে তোলপাড়

দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২

বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, নিরাপত্তা সহযোগিতার ওপর জোর

চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১০

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

১১

কাঁথা-বালিশ নিয়ে বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১২

সাঙ্গু-মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

১৩

তিন দেশের সঙ্গে ইউক্রেনের নতুন ড্রোন চুক্তি

১৪

মেসির আর্জেন্টিনাকে সুবিধা দিতে ‘কারচুপি’? যা বলছেন ফুটবল বিশ্লেষকরা

১৫

‘গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না’

১৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় স্বর্ণের দামে অস্থিরতা

১৭

শাহ আমানতে স্বাভাবিক বিমান চলাচল

১৮

যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

১৯

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ এক হামলাকারী আটক

২০
X