কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০৮:৩০ এএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

পরমাণু আলোচনা নিয়ে ইরানকে স্টিভ উইটকফের নতুন বার্তা

যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

পরমাণু আলোচনা নিয়ে ইরানকে নতুন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হলে তেহরানকে অবশ্যই তার পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ ও বিলুপ্ত করতে হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে উইটকফ বলেন, যে কোনো চূড়ান্ত চুক্তিকে অবশ্যই একটি শান্তি, স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যে সমৃদ্ধির কাঠামো স্থাপন করতে হবে। যার অর্থ হচ্ছে ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ ও অস্ত্রীকরণ কর্মসূচি বন্ধ করতে হবে।

উইটকফের এই মন্তব্যটি আগের দিনের বক্তব্যের সঙ্গে বিপরীত। আগের মন্তব্যে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র কেবলমাত্র কম মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সন্তুষ্ট হতে পারে, যদি তা কেবল জ্বালানি উৎপাদনের জন্য হয়।

তিনি আরও বলেন, বিশ্বের স্বার্থে একটি কঠিন, ন্যায্য এবং স্থায়ী চুক্তি তৈরি করা অত্যন্ত জরুরি- প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে সে কাজেই নিয়োজিত করেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও উইটকফের বক্তব্য সমর্থন করে জানায়, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করাই তাদের লক্ষ্য। গত শনিবার ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেন উইটকফ। আগামী ১৯ এপ্রিল আরেক দফা বৈঠকের কথা রয়েছে।

উল্লেখ্য, স্টিভ উইটকফ আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের জন্য বিশেষ দূত হলেও ডোনাল্ড ট্রাম্প তাকে রাশিয়া ও ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের উদ্বেগের মধ্যে এ আলোচনা আন্তর্জাতিক অঙ্গন নজরে রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে হামলায় আহত যুবকের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

ফাঁকি দিয়ে শহরে বদলি নেওয়া শিক্ষকদের গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী 

চট্টগ্রামে সনদহীন কারখানার অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিস্তার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

তারেক রহমান ইংল্যান্ডের সমর্থক, আর্জেন্টিনার সমর্থন ছাড়লেন নয়ন

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

স্বজন হারিয়েও বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

১১

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

১২

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

১৩

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

১৪

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

১৫

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

১৬

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

১৭

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১৮

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৯

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

২০
X