মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৭:৫৯ এএম
আপডেট : ০৩ মে ২০২৫, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

স্থবির পরমাণু আলোচনা, কী বলছে ইরান

ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে এক ফোনালাপে তেহরান-ওয়াশিংটনের চলমান পরমাণু আলোচনা নিয়ে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, আরাঘচি আলোচনার স্থবিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরস্পরবিরোধী বার্তা, নিষেধাজ্ঞা ও হুমকি কূটনৈতিক প্রক্রিয়ায় আস্থা কমিয়ে দিয়েছে এবং ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে।

তিনি বলেন, ‘এই প্রক্রিয়ায় অগ্রগতি নির্ভর করছে অপরপক্ষের প্রকৃত ও বাস্তবধর্মী সদিচ্ছার ওপর।’

তবে এই স্থবিরতা সত্ত্বেও আরাঘচি জানান, ইরান কূটনীতির পথে অটল এবং ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। তিনি বলেন, আমরা ইউরোপীয় ত্রয়ীর সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রস্তুত এবং আশা করি তারা গঠনমূলক অবস্থান নেবে, যা সমাধানে সহায়ক হবে।”

আগামী ৩ মে চতুর্থ দফা আলোচনা হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বাসাঈদি এই বিলম্বের জন্য ‘লজিস্টিক’ সমস্যাকে দায়ী করেছেন, যদিও নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, ওমান আগের কয়েকটি তেহরান-ওয়াশিংটন পরোক্ষ বৈঠকের আয়োজন করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১০

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১১

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৩

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৪

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৫

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৬

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৭

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৯

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

২০
X