কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৭:১০ এএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ
আল জাজিরার বিশ্লেষণ

ট্রাম্পের সময়সীমা হতে পারে কৌশল বা ছল

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও দুই সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট।

তবে প্রেসিডেন্ট ট্রাম্পের দুই সপ্তাহের এ সময়সীমা হতে পারে একটি কৌশল বা ছল। শুক্রবার (২০ জুন) বিশ্লেষকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরার জ্যেষ্ঠ বিশ্লেষক মারওয়ান বিশারা মনে করেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো দুই সপ্তাহের ঘোষিত সময়সীমার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন। তিনি (ট্রাম্প) এই সময়সীমাকে হয়তো একটা কৌশল বা ছল হিসেবে ব্যবহার করছেন, যাতে তার আসল পরিকল্পনা আড়াল থাকে এবং তিনি হয়তো আগামীকালই সেই হামলা চালাতে পারেন।’

বিশারা আরও বলেন, ‘ট্রাম্প হয়তো এখন সিদ্ধান্ত নিতে দেরি করছেন, যাতে শুক্রবার ইরান ও ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে যেসব আলোচনা হওয়ার কথা আছে, সেগুলোর ফলাফল দেখা যায়।’

তার ভাষায়, ‘যদি অতিরিক্ত ব্যাখ্যা করি, তবে বলতে হয়- তিনি ইউরোপীয়দের একটু সময় দিচ্ছেন যাতে সবাই নিজের মুখরক্ষা করতে পারে।’

বিশ্লেষক মারওয়ান বিশারার মতে, ‘ট্রাম্পের ঘোষিত দুই সপ্তাহের সময়সীমা হতে পারে একটি কৌশলগত চমক, যার মাধ্যমে তিনি হয়তো হঠাৎ করেই হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছেন, অথবা ইউরোপীয় কূটনৈতিক প্রচেষ্টাকে সাময়িক সময় দিচ্ছেন, যাতে যুদ্ধ এড়ানোর সুযোগ থাকে।’

গত সপ্তাহে ইসরায়েল ইরানে বড় ধরনের হামলা শুরু করার কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছিলেন।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X